আবারও মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইয়েমেন
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০২ জুন, ২০২৪ খ্রি:, ১৯ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও বিশ্বের সবচেয়ে মারাত্মক সামরিক ড্রোন এমকিউ-৯ গুলি করে ভূপাতিত করেছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ মারিবের আকাশ থেকে এটি ভূপাতিত করা হয়। এমকিউ-৯ আমেরিকার তৈরি সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক চালকবিহীন বিমান। এরকম একটি ড্রোন তৈরিতে আমেরিকার খরচ হয় ৩০০ কোটি টাকারও বেশি।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির এয়ার ডিফেন্স ফোর্স গত বুধবার ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের আকাশ থেকে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
বিবৃতিতে বলা হয়, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটিতে গুলি চালানো হয়। এ নিয়ে গত কয়েক দিনের ব্যবধানে ইয়েমেন দ্বিতীয় এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করলো। ভারী ও অত্যাধুনিক এ ড্রোনটি বিভিন্ন মিশনে ও গুরুত্বপূর্ণ লক্ষবস্তুতে আঘাত হানার কাজে ব্যবহার করে আসছে মার্কিন সামরিক বাহিনী।
ওয়াশিংটন দাবি করে, এই ড্রোন যে কোনো রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এবং এটিকে গুলি করে ভূপাতিত করা সম্ভব নয়। তবে গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই মডেলের ৬টি মার্কিন ড্রোন গুলি করে নামিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আল্লাহর ইচ্ছায় ইঙ্গো-মার্কিন আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে নিজের সামরিক সক্ষমতা শক্তিশালী করার কাজ অব্যাহত রাখবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)