আবারও গাজার আল-শিফা হাসপাতালে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বাহিনীর অভিযান
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ আশির, ১৩৯১ শামসী সন , ১৯ মার্চ, ২০২৪ খ্রি:, ০৫ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহৎ হাসপাতাল আল শিফায় আবারও অভিযান শুরু করেছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বাহিনী। হামাসের সদস্যরা হাসপাতালটি ব্যবহার করছে; এমন অভিযোগের ভিত্তিতে সেখানে ফের অভিযান চালাচ্ছে তারা।
স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেল আবিব।
বিবৃতিতে বলা হয়েছে, হামাসের উচ্চপদস্থ নেতারা এই হাসপাতাল ব্যবহার করে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে এমন অভিযোগের ভিত্তিতে তারা সেখানে হামলা শুরু করেছে।
এর আগে গত বছরের নভেম্বরে গাজার এই বৃহৎ হাসপাতালে অভিযান চালিয়ে আন্তর্জাতিক চাপে পড়ে তেল আবিব। সে সময় একই অভিযোগের ভিত্তিতে সেখানে হামলা করেছিল দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শীর বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আল-শিফায় বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া হাসপাতাল ভবনটি দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি সাজোয়া ট্যাংক ঘিরে রেখেছে।
তেল আবিব বারবার হামাসের বিরুদ্ধে আল-শিফা ব্যবহারের অভিযোগ করলেও এসব অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। সূত্র: বিবিসি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)