আবারও ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা
, ১১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ সামিন, ১৩৯১ শামসী সন , ২৪ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আবারও ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে মার্কিন নিয়ন্ত্রণাধীন আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনের মুজাহিদরা।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল যে বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তার প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদে মার্কিন সেনাদের ওপর এই হামলা হলো।
ইরাকের ইসলামী প্রতিরোধ মুজাহিদরা ড্রোন দিয়ে ঘাঁটিতে হামলা চালায়। এর দুই দিন আগে প্রতিরোধ মুজাহিদরা একই ঘাঁটিতে মার্কিন সেনাদের ওপর অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ওই হামলায় আইন আল-আসাদ ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু মার্কিন সেনা ব্রেইন ইনজুরির শিকার হয়েছে। অনেক সেনা এতে মানসিক ভারসাম্য হারিয়ে ট্রমাটাইজড হয়েছে বলে খবর বেরিয়েছে।
এদিকে, ইরাকের মুসলিম প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা জানিয়েছে যে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশের কনিকো এলাকায় মোতায়েন মার্কিন সেনাদের ওপর তারা হামলা চালিয়েছে। গত সোমবার দুপুরের মধ্যে কোনিকো ঘাঁটিতে দুই দফা হামলা চালানো হয়।
ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনে সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশ নেয়া কয়েকটি সংগঠন রয়েছে যাদেরকে সরকার দেশের বৈধ সামরিক শক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই প্রতিরোধ যোদ্ধাদের সংগঠনগুলোর সম্মিলিত জোটকে পপুলার মবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ শাবি বলা হয়। এই জোট ইরাক এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে এখন বিশেষভাবে সক্রিয় রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)