শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

আফগান পররাষ্ট্রমন্ত্রীর ঐতিহাসিক ভারত সফর, ইসলামাবাদের কড়া নজর

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, সকাল ৬:৪৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:৩৩

আল ইহসান ডেস্ক:
আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ঐতিহাসিক ভারত সফর শুরু হয়েছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় প্রত্যাবর্তনের পর এটাই উচ্চপর্যায়ের কোনো তালেবান নেতার প্রথম ভারত সফর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মুত্তাকির ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করায় এই সফর সম্ভব হয়েছে।
গতকালের (৯ অক্টোবর) এই সফরকে পাকিস্তান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ ভারত তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা চালাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর এক বিবৃতিতে মুত্তাকিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনার আশা প্রকাশ করেছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে মুত্তাকি দুবাইয়ে ভারতের শীর্ষ কূটনীতিক বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক করেছিলেন, এবং জানা গেছে যে এবার তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন।
যদিও বৈঠকের এজেন্ডা প্রকাশ করা হয়নি, তবে বিশ্লেষকদের ধারণা, বাণিজ্য ও নিরাপত্তা ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, যদিও ভারত এখনই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা নেই।
আন্তর্জাতিক সংকট গোষ্ঠীর (আইসিজি) বিশ্লেষক প্রবীণ দোন্থি এএফপিকে বলেছে, নতুন দিল্লি চায় কাবুলে নিজেদের প্রভাব বাড়াতে, যাতে তারা চীন ও পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে না পড়ে। মুত্তাকির ভারত সফরের আগে সে রাশিয়াও সফর করেছে, যা এখন পর্যন্ত একমাত্র দেশ যারা তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
দোন্থির মতে, তালেবান এখন কূটনৈতিক স্বীকৃতি ও বৈধতা অর্জনের চেষ্টা করছে, তবে সেটি এখনো অনেক দূরের ব্যাপার। আফগানিস্তানে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত রাকেশ বলেছে, ভারত তালেবানকে স্বীকৃতি দিতে কোনো তাড়াহুড়ো করছে না। ভারত দীর্ঘদিন ধরেই হাজারো আফগান নাগরিককে আশ্রয় দিয়েছে, যাদের অনেকেই ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দেশ ছেড়েছে।
২০২৩ সালে নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাস বন্ধ হয়ে যায়, তবে মুম্বাই ও হায়দ্রাবাদের কনস্যুলেটগুলো সীমিতভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভারত জানিয়েছে, কাবুলে তাদের মিশন শুধুমাত্র মানবিক সহায়তা সমন্বয়ের কাজেই সীমিত।
তালেবানের কঠোর ইসলামী শাসননীতি ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী মোদী সরকারের সঙ্গে তেমন সামঞ্জস্যপূর্ণ নয়, তবুও নয়াদিল্লি এই সুযোগটিকে কাজে লাগাতে চায়। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক প্রেক্ষাপট বরাবরই ভারত-পাকিস্তান বৈরিতায় প্রভাবিত। এবার ভারত কাবুলের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে বিভাজন গভীর করার সুযোগ দেখছে।
দোন্থির ভাষায়, কাবুল এখন ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। অন্যদিকে, ভারতও আনুষ্ঠানিক স্বীকৃতি না দিয়েই সম্পর্ক থেকে সর্বাধিক লাভ তুলতে চায়। সূত্র: এএফপি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ১ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ১ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ১ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ১ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ১ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা ১ দিন আগে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ২ দিন আগে ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ৩ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ৩ দিন আগে সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ … ৩ দিন আগে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।… ৩ দিন আগে