আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধের’ হুমকি পাকিস্তানের
, ০৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ যুদ্ধের হুমকি দিয়ে বলেছেন, ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধ’ শুরু হতে পারে। তবে তিনি আশাবাদী যে আফগানিস্তান শান্তি চায়।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (২৫ অক্টোবর) থেকে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হওয়া এই বৈঠক রোববার পর্যন্ত চলে।
প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর সম্প্রতি দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলো। এই আলোচনার উদ্দেশ্য হলো দোহা চুক্তির আওতায় যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে কার্যকর রাখার একটি স্থায়ী প্রক্রিয়া নির্ধারণ করা।
খাজা আসিফ জানান, গত চার থেকে পাঁচ দিন ধরে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে। তিনি বলেন, ‘আমাদের সামনে দুটি পথ- চুক্তি না হলে খোলা যুদ্ধ, তবে আমি দেখেছি তারা শান্তি চায়। ’
চলতি মাসের শুরুতে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছিলো। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের দমন করছে না তালেবান সরকার। এরপর পাকিস্তান সীমান্তের ওপারে বিমান হামলা চালায় এবং দুই পক্ষের মধ্যে ভারী গোলাগুলি হয়। এতে বহু লোক প্রাণ হারায়। সংঘর্ষের পর গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলো বন্ধ হয়ে গেছে এবং এখনও তা খোলা হয়নি।
ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধে পাকিস্তানবিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে। তবে তালেবান এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সামরিক অভিযান আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)