আপনার সন্তান কি শিখছে খবর রাখুন (১)
বর্তমান যুগে সেরকম একটি ফিতনা হলো, অশ্লীল সম্পর্ক বা ‘এলজিবিটিকিউ+ মুভমেন্ট’, যার মাধ্যমে আমার আপনার সুস্থ-স্বাভাবিক সন্তানকে হিজরা, সমকামী বানানোর ষড়যন্ত্র চলছে।
মূলতঃ এ ধরনের অনৈতিক বিষয়গুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া ইহুদীবাদীদের একটি পুরাতন ষড়যন্ত্র। এ ধরনের বিষয়গুলোকে বলে, কাউন্টার কালচার। যেহেতু, প্রত্যেকটি সমাজ একটি সংস্কৃতির উপর নির্ভর করে। ইহুদীবাদীরা চায় সমাজের সেই সংস্কৃতিটা ভেঙ্গে তাদের পছন্দমত সংস্কৃতি প্রবেশ করাতে। এ কারণে তারা বিভিন্ন ‘কাউন্টার কালচার’ প্রয়োগ করে। অশ্লীলতার নতুন রূপ ‘এলজিবিটিকিউ+ মুভমেন্ট’ সেরকম একটি ‘কাউন্টার কালচার’।
ইহুদীবাদীদের নিয়ন্ত্রণাধীন জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বহুদিন ধরে বাংলাদেশে এ অনৈতিক বিষয়টি বৈধতা দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে। তবে বাংলাদেশ সরকার তাতে নতি স্বীকার করেনি। তবে অতি সম্প্রতি বাংলাদেশের পাঠ্যপুস্তকে বাচ্চাদের ‘জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিস’ এর নামে অশ্লীলতা বা ‘এলজিবিটিকিউ+’ সম্পর্কে শিক্ষা দেয়ার একটি চেষ্টা লক্ষ্য করা গিয়েছে। জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড, প্রণীত সপ্তম শ্রেণির ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বইয়ে ‘শরীফার গল্প’ নামে একটি গল্প সংযুক্ত করা হয়, যার উদ্দেশ্য ছিলো ছোট শিশুদের মধ্যে ‘এলজিবিটিকিউ+ মুভমেন্ট’ এর স্বপক্ষে সহানুভূতি তৈরী করা।
আমরা জানি, মহান আল্লাহ পাক প্রত্যেক সৃষ্টিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মানুষও তেমনি নারী-পুরুষ দুই ধরনের হয়। কিন্তু ৭ম শ্রেণীর বইয়ে ‘শরীফার গল্প’ পাঠে ছোট বাচ্চাদের শিক্ষা দেয়া হয় অন্যভাবে। বলা হয়, পরিচয় দুই প্রকার- একটি শারীরিক, অন্যটি মানসিক (বইয়ে লিখে সামাজিক)।
শারীরিক বলতে বুঝায়, কেউ জন্মের সময় নারী বা পুরুষের অঙ্গ নিয়ে জন্ম নেয়।
আর মানসিক বলতে বুঝায়, সে জন্মগত নারী বা পুরুষ যাই হোক না কেন, সে যদি নিজেকে ছেলে ভাবে তাহলে সে ছেলে, আর যদি মেয়ে ভাবে তবে মেয়ে।
এই ‘শরীফার গল্প’ কতটা ভয়ঙ্কর একবার ভেবে দেখুন। আপনি আপনার সুস্থ-স্বাভাবিক ছেলেটিকে স্কুলে পড়ার জন্য পাঠালেন। কিন্তু সেই ছেলে স্কুলে পড়ে এসে বললো- “বাবা আমি তো মেয়ে। ” মানে সে হিজরা হয়ে গেছে !
তবে আশার কথা হচ্ছে, এই বইটি প্রকাশের পর অনেকে তা নিয়ে আন্দোলন করে, প্রতিবাদ জানায়। যার ফলশ্রুতিতে সরকার বইটি ব্যান করতে বাধ্য হয়। তবে আশঙ্কার কথা হচ্ছে, যারা আন্দোলন করে তারা বেশিরভাগ হলো দ্বীনি সংগঠন। কিন্তু এ আন্দোলনগুলো করা দরকার ছিলো অভিভাবকদের পক্ষ থেকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোন অভিভাবক সংগঠনকে এ অপশিক্ষার বিরুদ্ধে আন্দোলন করতে দেখা যায়নি। এ থেকে বোঝা যায়, অভিভাবকরা হয়ত বিষয়টি ঠিক মত বুঝতেই পারেনি।
আমি আমার লেখার শুরুতে একটি কথা বলেছি, অনৈতিক জিনিস যদি ‘ভালো’ হিসেবে শিক্ষা দেয়া হয়, তবে দেখা দেয় বড় সমস্যা। ইহুদীবাদীরা মূলত এ কাজটি করে। তারা ‘এলজিবিটিকিউ+ মুভমেন্ট’ শিক্ষা দিচ্ছে মানবতা, সমানধিকার, লৈঙ্গিক সমতা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার নাম দিয়ে। তারা বলে, অশ্লীল সম্পর্ক বা ‘এলজিবিটিকিউ+’ তারাও তো সমাজের মানুষ। তাদেরও তো অধিকার আছে। মানবিক দিক বিবেচনা করে তাদের অধিকার দিন।
-মুহম্মদ মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।