আন্দোলনে উত্তাল ভারতে এবার বাসের মধ্যে দলবদ্ধ সম্ভ্রমহরণ!
, ১৩ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৯ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৪ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ভারতে বেড়েই চলছে সম্ভ্রমহরণের ঘটনা। দেশটির উগ্র হিন্দুত্ববাদী সংস্কৃতি এ ধরণের ঘটনাকে আরও উস্কে দিচ্ছে বলেই জানাচ্ছেন সমাজ বিজ্ঞানীরা।
কলকাতায় এক চিকিৎসক তরুণীকে সম্ভ্রমহরণের পর হত্যার অভিযোগে যখন বিক্ষোভে উত্তাল গোটা ভারত, তখন দেশটিতে আবারও সামনে এলো বাসের মধ্যে দলবদ্ধ সম্ভ্রমহরণের বীভৎস ঘটনা।
সম্প্রতি উত্তরাখ-ের রাজধানী দেরাদুনে একটি পাবলিক বাসের মধ্যে এক নাবালিকাকে দলবদ্ধ সম্ভ্রমহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার রাতে ওই নাবালিকা মোরাদাবাদ থেকে দেরাদুনের আন্তঃরাজ্য বাস টার্মিনালে পৌঁছায়। সেখানেই দলবদ্ধ সম্ভ্রমহরণের শিকার হয় মেয়েটি। সে পাঞ্জাবের বাসিন্দা।
এ ঘটনার চারদিন পর গত শনিবার (১৭ আগস্ট) একটি মামলা নথিবদ্ধ করেছে পুলিশ। তদন্তও শুরু হয়েছে। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, গত সপ্তাহে কলকাতার আর জি কর মেডিকেল কলেজে দায়িত্বরত অবস্থায় সম্ভ্রমহরণ ও হত্যার শিকার হয় মৌমিতা দেবনাথ নামে এক চিকিৎসক।
জানা যায়, গত ৮ আগস্ট রাতে টানা ৩৬ ঘণ্টার ‘অন-কল’ ডিউটিতে ছিলেন ওই তরুণী । রাতে খাবার খেয়ে চারতলার পালমোনোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যায়। পরদিন সকালে জুনিয়র সহকর্মীরা ওই হলের ভেতরেই তার অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখে।
এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে পশ্চিমবঙ্গসহ গোটা ভারত। মৌমিতার সম্ভ্রমহরণ-খুনের ঘটনায় সুষ্ঠু বিচার এবং সব শ্রেণির নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হাত কেটে ফেলব’, সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে পাক মন্ত্রীর হুঁশিয়ারি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে: মন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)