আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলো ইরান
, ০৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ৫ জুলাই, ২০২৫ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সব ধরনের যোগাযোগ ও সহযোগিতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ইরান। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়ার পর আইএইএ’র শর্ত বা পর্যবেক্ষণের আর কোনো বাধ্যবাধকতা থাকছে না তেহরানের ওপর। এর ফলে, ইরান এখন চাইলে নিজস্ব সক্ষমতা কাজে লাগিয়ে পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে এগিয়ে যেতে পারবে।
গত বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট আইএইএ’র সঙ্গে সম্পর্ক স্থগিত করার জন্য আনুষ্ঠানিকভাবে একটি আইন অনুমোদন করেছে। এর আগে, ইরানি পার্লামেন্টে এই আইনটি পাস হয়।
সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, দখলদার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এবং আইএইএ’র নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষুব্ধ হয়ে এ সিদ্ধান্ত নেয় ইরান। তেহরানের অভিযোগ- শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর দখলদার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার ঘটনায় সংস্থাটি কোনো প্রতিবাদ জানায়নি, যা স্পষ্ট পক্ষপাতদুষ্ট আচরণ।
এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছে, ‘ইরানের এই স্থগিতাদেশ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাদের সামনে শান্তি ও সমৃদ্ধির পথ বেছে নেওয়ার সুযোগ ছিলো। কিন্তু তারা তা ব্যবহার না করে বিপজ্জনক পথ বেছে নিয়েছে।’
সে আরও বলেছে, ‘ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি বা মজুত করতে পারে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)