আত্মার শান্তিই প্রকৃত ইতমিনান
প্রত্যেক জিন-ইনসানই সুখ প্রিয়, শান্তি প্রিয়। আর এটাই সকলের লক্ষ্য কিভাবে একটু সুখে থাকা যায়, শান্তিতে থাকা যায়। আর এই সূখের জন্যই প্রত্যেকে সব কিছুকে বিসর্জন দেয়। কেউ টাকার পিছনে ছুটে, কেউ বা আবার ক্ষমতার দিকে। সবার উদ্দেশ্যই এক ও অভিন্ন। কিন্তু বাস্তবে কারোরই সুখের দেখা মিলে না। আর মিলবেই বা কি করে? যে পথে সুখের সন্ধান করার কথা সে পথ বাদ দিয়ে অন্য পথে কি করে সুখ মিলতে পারে?
প্রকৃত সুখ, শান্তি বা ইতমিনান লাভ করতে হলে অবশ্যই সেটা মহান আল্লাহ পাক উনার নির্দেশিত পথেই তালাশ করতে হবে। তবেই প্রকৃত সুখ মিলবে, মিলবে ইতমিনান। এখন প্রশ্ন জাগে সেটা কোন পথ?
সেটাই মহান আল্লাহ পাক তিনি ঘোষণা মুবারক করে দিয়েছেন,
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
অর্থ: “যারা সম্মানিত ঈমান মুবারক গ্রহণ করেছেন উনাদের অন্তরসমূহ মহান আল্লাহ উনার সম্মানিত যিকির মুবারক দ্বারা প্রশান্তি লাভ করে; সাবধান! একমাত্র মহান আল্লাহ পাক উনার সম্মানিত যিকির মুবারক উনার দ্বারাই ক্বলব বা অন্তরসমূহ ইতমিনান বা প্রশান্তি লাভ করে।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা র’দ শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ)
উল্লেখিত সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ দ্বারা স্পষ্টই বুঝা যায় যে, যারা সম্মানিত ঈমান মুবারক এনেছেন উনাদের অন্তরসমূহ মহান আল্লাহ পাক উনার সম্মানিত যিকির মুবারক উনার দ্বারা প্রশান্তি লাভ করে। আর একমাত্র মহান আল্লাহ পাক উনার সম্মানিত যিকির মুবারক উনার দ্বারাই ক্বলব বা অন্তরসমূহ ইতমিনান লাভ করে থাকে।
কাজেই, যারা সুখ, শান্তি বা অন্তরের প্রশান্তি লাভ করতে চায় তাদের দায়িত্ব হচ্ছে, সম্মানিত ঈমান মুবারক গ্রহন করা এবং দায়িমীভাবে মহান আল্লাহ পাক উনার সম্মানিত যিকির মুবারকে মশগুল থাকা। তাহলেই প্রকৃত সুখ বা ইতমিনান লাভ করা সহজ ও সম্ভব হবে। মহান আল্লাহ পাক তিনি সকলকে সেই তাওফীক্ব দান করুন। আমীন!
-মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।