আত্মসমর্পণ করা ১২৭ নৌদস্যুকে ঈদ উপহার দিলো র্যাব
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ মে, ২০২৬ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
দক্ষিণ বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল থেকে বিভিন্ন সময় আত্মসমর্পণ করা ১২৭ জন সাবেক নৌদস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব-৭। একই সঙ্গে তাদের বর্তমান জীবনযাপন ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকার এলিট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।
র্যাব জানায়, ২০১৮, ২০২০ ও ২০২৪ সালে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণ করা ১২৭ জন নৌদস্যুেক ‘আলোর পথের অভিযাত্রী’ হিসেবে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন সময় সহযোগিতা ও প্রণোদনা দিয়ে আসছে বাহিনীটি।
অনুষ্ঠানে র্যাব কর্মকর্তারা বলেন, উপকূলীয় এলাকায় নৌদস্যুতা, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে আত্মসমর্পণ কর্মসূচি কার্যকর ভূমিকা রেখেছে। আত্মসমর্পণের পর সাবেক নৌদস্যুরা যেন পুনরায় অপরাধে জড়িয়ে না পড়েন, সে জন্য তাদের নিয়মিত তদারকি ও সহায়তা দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় আত্মসমর্পণ করা ব্যক্তিরা র্যাবের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে এসব সহায়তা তাদের অনুপ্রাণিত করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ৩টি 'স্বর্ণের ডিম' উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সরকার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৎ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে সরকার -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)