আতঙ্কের নাম ‘আব্বা বাহিনী’: প্রাণে বাঁচতে বন্ধুকে বাবা ডেকেও রক্ষা হয়নি!
, ০৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ সামিন, ১৩৯১ শামসী সন , ১৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চাঁদাবাজির টাকায় ভাগ বসাতে চেয়েছিলো রাসেল। বিষয়টি নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত। পরিকল্পনা করা হয় হত্যার। কেরানীগঞ্জের চাঞ্চল্যকর রাসেল হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা রাব্বীসহ ১২ জনকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে এসব তথ্য।
প্রাণে বাঁচতে নিজের বন্ধুকে বাবা ডাকার পরও নিস্তার মেলেনি নির্যাতন থেকে। বরং রাত যত গভীর হয়েছে নির্যাতনের মাত্রা ততই বেড়েছে। দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় চলে নির্মম নির্যাতন। তেলঘাটের পারভীন টাওয়ারের নিচতলায় আফতাব উদ্দিন রাব্বীর ব্যক্তিগত কার্যালয়ে ঘটে এই নৃশংস ঘটনা।
নিহত রাসেলের পরিবারের দাবি, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকা- চালাতে 'টর্চার সেল’ বানিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব উদ্দিন ওরফে রাব্বী। চাঁদা না পেলে তার ‘আব্বা বাহিনী’ দিয়ে মানুষকে তুলে এনে সেখানে নির্যাতন চালানো হতো।
ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নির্যাতনের ভিডিও ফুটেজ ভাইরাল এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর রাব্বীসহ তার পাঁচ সহযোগী সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করেছিল। তাদের ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেয়া তথ্যে বাকিদের গ্রেফতার করা হয়েছে ভোলা থেকে।
মূল অভিযুক্ত রাব্বীর বাবা বাছের উদ্দিন শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তার চাচা ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অবৈধ জ্বালানি উদ্ধার ৪.৮৫ লাখ লিটার, ৮ হাজারের বেশি অভিযান
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নগদ অর্থসহ ‘কৃষক কার্ডে’ থাকছে যেসব সুবিধা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিথ্যা মামলায় বিএনপি নেতার জরিমানা, পাবেন আসামিরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিত রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাতিল অধ্যাদেশগুলো যাচাই-বাছাই হবে, বিরোধীদল ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়ছে না ভোজ্যতেলের দাম -বাণিজ্যমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি -নাহিদ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)