আজ শা’বান শরীফ মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
, ২৯ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আজ ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ২৯ মাহে রজবুল হারাম শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে।
আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল জুমুয়াহ শরীফ ৩রা তাসি’ ১৩৯২ শামসী (৩১ জানুয়ারী ২০২৫ খৃঃ) হবে পবিত্র শা’বান শরীফ মাস উনার ১লা তারিখ।
আর আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে, তবে পবিত্র রজবুল হারাম শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ইয়াওমুস সাবত (শনিবার) ৪ঠা তাসি’ ১৩৯২ শামসী (০১ ফেব্রুয়ারী ২০২৫ খৃঃ) হবে পবিত্র শা’বান শরীফ মাস উনার ১লা তারিখ।
উল্লেখ্য, ১৪৪৬ হিজরী সনের পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ দিবাগত সন্ধ্যায় আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার এক আলোচনা মজলিস পবিত্র রাজারবাগ দরবার শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সকল প্রতিনিধিকে অতি সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
বাংলাদেশের যেকোনো স্থান থেকে যাঁরা চাঁদ দেখতে পাবেন, উনাদেরকে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার উল্লিখিত নম্বরসমূহে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল নম্বরসমূহ- ০১৭১৩-৪৫৬৮৬৫, ০১৭১৩-১১৬৯৩৩, ০১৭১১-১৭৮৬৬১, ০১৭১১-২৭২৭৮৫, ০১৭১২-৮১৯১৭৭, ০১৭১২-২২১২৬৭, ০১৭১১-২৩৮৪৪৭, ০১৭১৪-৬২৭৩৮৮, ০১৭১৬-৬৬৫৬৯৩, ০১৫৫২-৪১৫২৩৩, ০১৭১১-২৭২৭৮২।
বাংলাদেশের জন্য ১৪৪৬ হিজরী সনের পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদের প্রতিবেদন:
বাংলাদেশে পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে- আজ ২৯শে রজবুল হারাম শরীফ ১৪৪৬ হিজরী, ২রা তাসি’ ১৩৯২ শামসী, ৩০শে জানুয়ারী ২০২৫ খৃঃ, ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) দিবাগত সন্ধ্যায়।
আজ চাঁদ দিগন্তরেখার ১০ ডিগ্রী ০৮ আর্ক মিনিট উপরে অবস্থান করবে এবং চাঁদের বয়স হবে প্রায় ২১ ঘণ্টা ৩৭ মিনিট। আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ৪৪ মিনিটে এবং চন্দ্রাস্ত ৬টা ৩৭ মিনিটে অর্থাৎ ০ ঘন্টা ৫৪ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে। আজ চাঁদ অবস্থান করবে ২৪৬ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থান থাকবে ২৫১ ডিগ্রী আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ১২ ডিগ্রী ০১ আর্ক মিনিট কোণ করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের মাত্র ০১.১০% আলোকিত থাকবে। আকাশ যথেষ্ট পরিস্কার থাকলে আজ বাংলাদেশের আকাশে পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপির কোনো ব্যাংক নেই, কাদের আছে তা মানুষ জানে -অর্থমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি -বিদ্যুৎ বিভাগ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৭১-এ কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গো. আযমরা -জ্বালানিমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ আমলের ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে সরকার
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে -আইনমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












