আজ পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
, ২৯শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯০ শামসী সন , ২১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আজ ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ২৯শে রজবুল হারাম শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে। আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ২৪ ‘তাসি ১৩৯০ শামসী (২২ ফেব্রুয়ারী ২০২৩ খৃ.) হবে পবিত্র শাবান শরীফ উনার ১লা তারিখ।
আর কোনো কারণে যদি আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখতে না পাওয়া যায়, তবে পবিত্র রজবুল হারাম শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ২৫ তাসি ১৩৯০ শামসী (২৩ ফেব্রুয়ারী ২০২৩ খৃ.) হবে পবিত্র শাবান শরীফ উনার ১লা তারিখ।
উল্লেখ্য, ১৪৪৪ হিজরী সনের পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ দিবাগত সন্ধ্যায় আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার এক আলোচনা মজলিস পবিত্র রাজারবাগ দরবার শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সকল প্রতিনিধিকে অতি সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
বাংলাদেশের যেকোনো স্থান থেকে যাঁরা চাঁদ দেখতে পাবেন, উনাদেরকে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার উল্লিখিত নম্বরসমূহে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল নম্বরসমূহ- ০১৭১৩-৪৫৬৮৬৫, ০১৭১৩-১১৬৯৩৩, ০১৭১১-১৭৮৬৬১, ০১৭১১-২৭২৭৮৫, ০১৭১২-৮১৯১৭৭, ০১৭১২-২২১২৬৭, ০১৭১১-২৩৮৪৪৭, ০১৭১৪-৬২৭৩৮৮, ০১৭১৬-৬৬৫৬৯৩, ০১৫৫২-৪১৫২৩৩, ০১৭১১-২৭২৭৮২।
বাংলাদেশের জন্য ১৪৪৪ হিজরী সনের পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদের প্রতিবেদন:
বাংলাদেশে পবিত্র শা’বান শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে আজ ২৯শে রজবুল হারাম শরীফ ১৪৪৪ হিজরী, ২৩শে তাসি’ ১৩৯০ শামসী, ২১শে ফেব্রুয়ারী ২০২৩ খৃঃ. ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দিবাগত সন্ধ্যায়।
আজ চাঁদ দিগন্তরেখার ১৪ ডিগ্রী ৪০ আর্ক মিনিট উপরে অবস্থান করবে এবং চাঁদের বয়স হবে প্রায় ২৭ ঘন্টা ৪৮ মিনিট।
আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ৫৮ মিনিটে এবং চন্দ্রাস্ত ৭টা ১০ মিনিটে অর্থাৎ ১ ঘন্টা ১৩ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে।
আজ চাঁদ অবস্থান করবে ২৫৪ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থান থাকবে ২৫৮ ডিগ্রী আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ১৬ ডিগ্রীর বেশী কোণ করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের ০২.০২% আলোকিত থাকবে।
আকাশ পরিস্কার থাকলে এবং কুয়াশাচ্ছন্ন না হলে বাংলাদেশের আকাশে পবিত্র শাবান শরীফ মাস উনার চাঁদ দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেহরানের আকাশে ‘রহস্যময় বস্তুর’ ঝলকানি, যা জানা গেল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষমতার অপব্যবহার করে বিয়ে করতে মরিয়মকে বাধ্য করা হয়েছিল: রাষ্ট্রপক্ষের আইনজীবী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)