আগুন সন্ত্রাসীদের একবিন্দুও ছাড় নয় -ডিএমপি
, ২৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সাদিস ১৩৯১ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বিএনপি-জামাতের ডাকা অবরোধের আগের রাতেই বাসে অগ্নিসংযোগ যেন নিয়মে পরিণত হয়েছে। চতুর্থ দফা অবরোধের আগের রাতে শুধু রাজধানীতেই আটটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রাজধানীর বাইরেও ঘটেছে একই ঘটনা। পুলিশ বলছে, আগুন সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না একবিন্দুও।
আর ডিবি বলছে, অগ্নিসংযোগকারীদের ধরতে বিভিন্ন যানবাহনগুলোতে যাত্রীবেশে কাজ করছে তাদের টিম।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কথা হয় আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাদের।
ফায়ার সার্ভিসের তথ্য বলছে, রাজধানীর মতিঝিল, গাবতলী, গুলিস্তান, যাত্রাবাড়ী, আগারগাঁওয়ের তালতলা এবং কাফরুল থানা এলাকায় শনিবার রাতেই অন্তত ৮টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। এর বাইরেও গাজীপুরে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। অবরোধের আগের রাতে যানবাহনে অগ্নিসংযোগ যেন অবরোধকারীদের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে।
নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন জানান, আগুন সন্ত্রাসীদের চিহ্নিত করতে কাজ করছে একাধিক আইনপ্রয়োগকারী সংস্থা।
তিনি বলেন, অনেক আসামিকে আমরা ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছি। মামলার পর তদন্ত করে গ্রেফতার করা হয়েছে। সুতরাং নাশকতাকারী যারাই হোকে তাদের পেছনে যত বড়ই গডফাদার থাকুক না কেন; তাদেরকে গ্রেফতার করা হবে। তাদেরকে বিন্দমাত্র ছাড় দেয়ার অবকাশ নেই।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) হারুন অর রশীদ জানিয়েছেন, নাশকতারীদের ধরতে গণপরিবহনে যাত্রীবেশে কাজ করছে তাদের টিম। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
গত শনিবার (১১ নভেম্বর) বাসে অগ্নিসংযোগের পাশাপাশি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












