আগুনের লেলিহান শিখা গ্রাস করছে আমেরিকাকে; লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের জনজীবন
- পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল কর্মীদের সহায়তায় মুক্তি দেয়া হচ্ছে কয়েদিদের - ক্ষয়ক্ষতির পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার - একদিকে দাবানল, আরেকদিকে তুষারপাত - দাবানলকে যুদ্ধ পরিস্থিতির সাথে তুলনা করেছে বাইডেন
, ১২ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৩ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৮ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইতিহাসের ভয়াবহতমই শুধু নয়, কল্পনার ফানুসে ভরা দাবানলকেও ছাড়িয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়া সংলগ্ন এলাকায় চলমান অগ্নিকান্ড। নিমেষেই আগুনের লেলিহান শিখা গ্রাস করছে বসত-বাড়ি, ব্যবসা-অফিস-শিক্ষা প্রতিষ্ঠান। বাদ যায়নি কোন কিছুই। সবুজে আচ্ছাদিত বৃক্ষরাজিও জ্বালানিতে পরিণত হয়ে এক সময় মিশে গেছে সহায়-সম্পদের ছাইয়ে।
গত জুমুয়াবার সকালের তথ্য অনুযায়ী লস এঞ্জেলেসের প্যালিসেডেস, ইটন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়েছে বাড়ি-ঘরসহ ১৯ হাজার একরের সহায়-সম্পদ-বৃক্ষরাজি।
আগুনের তীব্রতা দেখে তা নিয়ন্ত্রণ করার বদলে সাধারণ মানুষকে সরিয়ে নেয়ার কাজ করছে ফায়ার ফাইটাররা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আলাদা ছয়টি দাবানলের মধ্যে অনেকগুলোই নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে। হারিকেন তীব্রতার বাতাস, শুষ্ক আবহাওয়া এবং পানির চাপ কম থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা।
দমকল বাহিনী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা প্রাথমিক তথ্যে জানায়, নিখোঁজ ও মৃতের সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়, তবে ১০ হাজারের অধিক বাড়ি-গাড়ি, স্থাপনা পুড়ে ছাই হয়েছে। প্রায় দু’লাখ অধিবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। এর আগে এক লাখ ৮০ হাজার মানুষ প্রাণে বাঁচতে পালিয়ে গেছে। একি ভয়ংকর তান্ডব! পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে, দমকল কর্মীদেরকে সহায়তার জন্যে মুক্তি দেয়া হয়েছে ৮০০ কয়েদিকে।
এদিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বাইডেন লস অ্যাঞ্জেলসের দাবানলকে ইতিহাসের ভয়াবহতম ‘যুদ্ধ পরিস্থিতির’ সাথে তুলনা করেছে।
বাইডেন এই দাবানলকে ‘যুদ্ধের দৃশ্য’ হিসেবে অভিহিত করে বলেছে এখানে যেন বোমা ফেলা হয়েছে।
সে বলেছে, “এই দাবানল আমাকে যুদ্ধের দৃশ্যের কথা বেশি মনে করিয়ে দিচ্ছে। যেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা ফেলা হয়েছে। এটি যেন পুরোপুরি যুদ্ধক্ষেত্রের দৃশ্য।”
গত জুমুয়াবার ওভাল অফিসে বাইডেনকে দাবানলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানানো হয়।
এদিকে ক্যালিফোর্নিয়া আগুনে জ্বললেও আশেপাশের ২৬ স্টেটে গত ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে তুষারঝড়। জাতীয় আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে যে, এসব স্টেটের কোথাও কোথাও ১৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। এজন্যে সতর্কতা জারি করা হয়েছে টেক্সাস, ওকলাহোমাসহ বড় বড় শহরগুলিতে। শৈত্যপ্রবাহের এই সতর্কবার্তায় কয়েক কোটি আমেরিকান তিনদিনের ব্যবধানে আবারো গৃহবন্দির পর্যায়ে উপনীত হয়েছে।
.................................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












