আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাজায় ১৪০০০ শিশুর মৃত্যু হতে পারে -জাতিসংঘ
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২২ মে, ২০২৫ খ্রি:, ৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় সাহায্য না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাজায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে। এমন আশঙ্কা করছে জাতিসংঘের মানবিক সহায়তাপ্রধান ফ্লেচার। বিবিসির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।
গত সোমবার গাজায় সীমিত পরিসরে ত্রাণ পৌঁছানোর অনুমতি দেয় সন্ত্রাসী ইসরায়েল।
১১ সপ্তাহ পর গাজায় ত্রাণ ঢোকার অনুমতি দিলেও যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে বসবাসরত ২১ লাখ ফিলিস্তিনির জন্য মাত্র পাঁচটি ট্রাক প্রবেশ করেছে এবং সাহায্য এখনো কারো কাছে পৌঁছায়নি বলেও ফ্লেচার জানিয়েছে।
বিবিসির টুডে প্রোগ্রামে ফ্লেচার বলেছে, ‘আমি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যতটা সম্ভব এই ১৪ হাজার শিশুকে বাঁচাতে চাই’। সে বলেছে, পাঁচ ট্রাক ত্রাণ গাজায় পৌঁছেছে, কিন্তু এটি সমুদ্রের এক ফোঁটা পানির সমান। ত্রাণবাহী লরিগুলো গাজায় প্রবেশ করলেও, তারা সীমান্তের ঠিক ওপারে রয়েছে এবং এখনো ফিলিস্তিনিদের কাছে পৌঁছেনি।
ফ্লেচার বলেছে, ট্রাকগুলোতে সরবরাহ করা জিনিসপত্রের মধ্যে রয়েছে শিশুদের খাবার। সে আশঙ্কা করছে, যদি সরবরাহ তাদের কাছে না পৌঁছে, তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ১৪ হাজার শিশু মারা যাবে।
সে আরো জানায়, আমরা আজ ১০০টি ট্রাক গাজায় পৌঁছানোর আশা করছি। কিন্তু প্রতিটি স্থানে আমাদের বাধা দেওয়া হচ্ছে।
প্রতিটি স্থানে ইসরায়েলিরা বাধা দিচ্ছে; এতে পরিস্থিতি দিন দিন আরো কঠিন হচ্ছে। কিন্তু আমরা শিশুদের কাছে খাবার পৌঁছাতে সব ঝুঁকি নিতে প্রস্তুত। সে জোর দিয়ে বলেছে, ‘আমাদের গাজা উপত্যকাকে মানবিক সাহায্যে ভরে তোলা দরকার।’ সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসীদের ধ্বংসে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি দৃশ্য।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হিজবুল্লাহ না থাকলে সন্ত্রাসী ইসরায়েল বৈরুতে পৌঁছে যেতো’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান ও পাকিস্তান ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে পুষ্টিকর খাবারের প্যাকেটে মিললো মৃত সাপের বাচ্চা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধবিরতি ভাঙতে চাইছে সন্ত্রাসী ইসরায়েল, অভিযোগ হামাসের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে বৈজ্ঞানিক সম্পর্ক ছিন্ন করার জন্য বেলজিয়ামের শিক্ষাবিদদের আহ্বান
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘হরমুজ প্রণালিই এখন ইরানের পারমাণবিক বোমা’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভূমিকম্পে কাঁপলো ভারতের হিমাচল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)