আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামাতের বিচার নিয়ে প্রশ্ন
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৪ মে, ২০২৫ খ্রি:, ১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সন্ত্রাস দমন আইনে বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার পর জন্ম নিয়েছে নানা প্রশ্ন। এই আইনে কি দল নিষিদ্ধ না করে কার্যক্রম নিষিদ্ধ করা যায়? কার্যক্রম নিষিদ্ধ হলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনের কী হবে? আইন সংশোধনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের পথ খুললে ৭১ এর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামাতের বিষয়ে অন্তর্র্বতী সরকারের অবস্থান কী হবে?
২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের অন্যতম দাবি ছিল দল হিসেবে জামাতের বিচার। তবে আওয়ামী লীগ এর পরেও এক দশকের বেশি সময় রাষ্ট্রক্ষমতায় থাকার পরও এ সংক্রান্ত প্রয়োজনীয় আইনটি সংশোধন করেনি। এবার সেই সংশোধনীর মাধ্যমে খোদ আওয়ামী লীগেরই দল হিসেবে বিচারের পথ খুললো।
কিন্তু এরপরই প্রশ্ন উঠেছে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষাবলম্বন করা দল জামাতের বিচারের কী হবে!
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অন্তর্র্বতী সরকারে থাকা ছাত্র প্রতিনিধি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ব্রিফিং শেষ হওয়ার পর এক অনলাইন পোস্টে তিনিও এই প্রসঙ্গটি তুলেছেন।
জামাতের নাম উল্লেখ না করে তিনি লিখেন, ৭১ এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। (পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও, তদুপরি আবারো ক্ষমা চাইতে রাজি হলেও, যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি)। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোট্যাজ করা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে।
বিএনপির সৈয়দ এমরান সালেহ প্রিন্সও একই ধরনের মন্তব্য করেছেন।
তিনি বলেন, একাত্তরে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদেরও আমরা বিচার দাবি করছি। জামাত যদি সেই অভিযোগে অভিযুক্ত হয় তাহলে তো কিছু করার নেই। আমরা আগে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক মানদ- অনুসরণ করতে বলেছিলাম। এখনো তাই বলছি।
তবে জামাতের বিচার নিয়ে সন্দিহান সাংবাদিক মাসুদ কামাল।
তিনি বলেন, আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে যিনি আসামি পক্ষের আইনজীবী ছিলেন, তিনি এখন সেই একই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। কেউ এখন জামায়াতের বিচারের দাবি তুলতে পারবে একাত্তরের গণহত্যার অভিযোগে?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও সীমান্তের শূন্যরেখায় দুই শিশুসন্তানসহ দম্পতি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেনজীরকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের কাজ চলমান
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিমানবন্দরে দুবাই প্রবাসী স্বামীকে বিদায় দিতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ওসি ও এসআইকে কুপিয়ে জখম করল ছিনতাইকারী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কতজনকে চিকিৎসা দেবো, আমাদের সক্ষমতা তো সীমাবদ্ধ -প্রধানমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা -রেলমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বিতীয় পদ্মা এবং যমুনা সেতুর পরিকল্পনা আছে -সেতুমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ -ডিএমপি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হয়রানির শিকার হয়েছি, প্রতিবাদস্বরূপ ফিরে এসেছি -ডা. জাহেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশেই তৈরি হচ্ছে আধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












