আইএমএফ’র শর্ত পূরণে বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি -নীতিমালা করতে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন
, ২৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক ঋণ বিনিয়োগকারী সংস্থা আইএমএফ থেকে ঋণ পাওয়ার শর্ত পূরণে বেসরকারি কোম্পানিগুলোকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিক্রির সুযোগ দিতে যাচ্ছে সরকার। আর এ সংক্রান্ত নীতিমালা তৈরিতে চার দিনের সময় দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) এ খসড়া তৈরি করতে বলা হয়েছে।
তবে জ্বালানি বিশেষজ্ঞরা এ নির্দেশনার সমালোচনা করছেন। তাদের মতে, এত বড় ধরনের সংস্কারের আগে সংশ্লিষ্টদের সঙ্গে বড় পরিসরে আলোচনা, কারিগরি সমীক্ষা এবং জ্বালানি নিরাপত্তা ও বাজার নিয়ন্ত্রণে এর সম্ভাব্য প্রভাব সতর্কভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
গত বৃহস্পতিবার জারি করা এক চিঠিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ১০ আগস্টের মধ্যে 'বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা ২০২৬'-এর খসড়া জমা দিতে নির্দেশ দেয়।
জুমুয়া ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় খসড়া তৈরির জন্য বিপিসি কার্যত মাত্র দুই কর্মদিবস সময় পাচ্ছে। এদিকে আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর নির্ধারিত মাতারবাড়ী জ্বালানি হাব সফরের প্রস্তুতি নিয়েও ব্যস্ত রয়েছেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বেসরকারি খাতের প্রবেশের বিপক্ষে সুপারিশ:
দেশের একটি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের অনুমতি দেওয়ার আবেদন পর্যালোচনায় বিপিসির ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা এসেছে ওই কমিটির পর্যালোচনার পর।
বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা জানান, কমিটি গত ২১ জুলাই মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়। এতে এ খাত বেসরকারি অপারেটরদের জন্য উন্মুক্ত না করার সুপারিশ করা হয়।
এর পাঁচ দিন পর বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর আগে ভোক্তা সুরক্ষা ও জাতীয় স্বার্থ নিশ্চিত করতে শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো থাকা প্রয়োজন।
তার মতে, কৌশলগত জ্বালানি অবকাঠামো কার্যকর রাষ্ট্রীয় তদারকির আওতায় থাকা উচিত।
ইস্টার্ন রিফাইনারির সাবেক মহাব্যবস্থাপক মঞ্জার-ই-খোরশেদ আলম চার দিনের সময়সীমাকে অবাস্তব বলে মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার অনেক সময় স্বল্প সময়সীমা নির্ধারণ করে, পরে তা বাড়ানো হয়। মাত্র চার দিনে এমন একটি নীতিমালা প্রণয়ন করা প্রায় অসম্ভব।
বিশ^বাজারে জ্বালানির দামে চলমান অস্থিরতার মধ্যে এ খাত বেসরকারি অপারেটরদের জন্য উন্মুক্ত করা কতটা বিচক্ষণ হবে, সে প্রশ্নও তোলেন তিনি।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সভাপতি অর্থনীতিবিদ আনু মুহাম্মদও প্রস্তাবটির বিরোধিতা করেছেন।
তার মতে, বেসরকারি কোম্পানির ওপর নির্ভরতা বাড়ানোর পরিবর্তে জ্বালানি আমদানি ও বিতরণের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা উচিত। তিনি সতর্ক করে বলেন, বেসরকারি আমদানিকারকদের ওপর বেশি নির্ভরতা তৈরি হলে জ্বালানি সরবরাহের নিয়ন্ত্রণ কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












