অর্ধশতাব্দী পর সাহারায় প্রথম বন্যা!
অক্টোবরের শুরুতে আবহাওয়া সংস্থার কর্মকর্তারা জানিয়েছে, সেপ্টেম্বরে দুই দিনের বৃষ্টিপাত দক্ষিণ-পূর্ব মরক্কোর বেশ কয়েকটি এলাকায় বার্ষিক গড় ছাড়িয়ে গেছে এবং বন্যার সৃষ্টি করেছে। রাজধানী রাবাত থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণের গ্রাম তাগাউনিতে ২৪ ঘন্টা সময়ের মধ্যে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নাসার স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জাগোরা এবং টাটার মধ্যবর্তী ইরিকু হ্রদের তলানি ৫০ বছর ধরে শুকনো ছিল। সেই হ্রদ ভরাট হয়ে যাচ্ছে।
মরক্কোর আবহাওয়া সংস্থার কর্মকর্তা হোসাইন ইউয়াবেব বলেছেন, ‘আমাদের এত অল্প সময়ের মধ্যে এত বেশি বৃষ্টি হয়েছে ৩০ থেকে ৫০ বছর আগে হয়নি।’
তিনি জানান, এই ধরনের বৃষ্টিকে আবহাওয়াবিদরা অতিরিক্ত ক্রান্তীয় ঝড় বলে থাকেন। আগামী মাস ও বছরগুলোতে এই অঞ্চলের আবহাওয়ার অবস্থার পরিবর্তন হতে পারে এটা তারই ইঙ্গিত। কারণ বাতাসে আর্দ্রতা বেশি থাকে, এটি বাষ্পীভবনকে বৃদ্ধি করে এবং আরো ঝড়ের সৃষ্টি করে।
আফ্রিকার সাহারার দৈর্ঘ্য চার হাজার ৮০০ কিলোমিটার। এটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি, যা উত্তর, মধ্য এবং পশ্চিম আফ্রিকার এক ডজন দেশজুড়ে বিস্তৃত। বিশ্বব্যাপী উত্তাপের কারণে চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে এই দেশগুলো বারবার খরার কবলে পড়ছে। এর ফলে বিজ্ঞানীরা বলেছে, যে ভবিষ্যতে সাহারায় একই ধরনের ঝড় হতে পারে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।