অর্থ পাচারে কত ধরনের ‘তেলেসমাতি’ হয়, তা এখন টের পাচ্ছি -অর্থ উপদেষ্টা
, ০৭ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের চেয়ে কোম্পানিগুলো বেশি ‘স্মার্ট’। স্মার্ট বলেই তারা এত অর্থ পাচার করতে পেরেছে। অর্থ পাচার করার জন্য কোম্পানিতে যে কত ধরনের তেলেসমাতি হয়, তা এখন টের পাচ্ছি।
গতকাল সোমবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। ইআরএফ আয়োজিত এ অনুষ্ঠানে ‘করপোরেট খাতে আর্থিক স্বচ্ছতা’ শীর্ষক সেমিনারও অনুষ্ঠিত হয়।
অর্থ উপদেষ্টা বলেন, তারা (অর্থ পাচারকারীরা) এ বিষয়ে বেশ পারদর্শী। অর্থ এমনি পাঠান না। পাচার করেন নানা স্তরের মাধ্যমে। প্রথমে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠান। সেখান থেকে পরে পাঠান আরেক জায়গায়।
অন্তর্র্বতীকালীন সরকার ভালো-মন্দ মিলিয়ে কাজ করছে বলে মন্তব্য করেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো। গত রোববার এক অনুষ্ঠানে একজন অন্তর্র্বতী সরকারকে অথর্ব-টথর্ব বলেছেন। এগুলো কিছু মানুষের এমন ধরনের বয়ান, যা ফ্যাসিস্টকে সহায়তা করছে। দেখছি যে বয়ানগুলোর মাধ্যমে অন্তর্র্বতী সরকারকে আরও দুর্বল করা হচ্ছে এবং ফ্যাসিস্টকে আরও উৎসাহ দেওয়া হচ্ছে। ’
অর্থ উপদেষ্টা বলেন, ‘তিনি (ওই ব্যক্তি) অবশ্য এ-ও বলেছেন যে অন্তর্র্বতী সরকার কোনো টাকাপয়সা মারেনি, ব্যাংককে আরও স্থিতিশীল করেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে। তবে আমরা যে সব ভালো করছি, তা নয়। অনেক ধরনের উন্নয়ন সহযোগীর সঙ্গে যখন কথা বলি, দেখি যে বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ইতিবাচক। ’
নিরীক্ষকদের উদ্দেশে অর্থ উপদেষ্টা বলেন, নিরীক্ষা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং অর্থ কোথা থেকে এল এবং কীভাবে তৈরি হলো, তা-ও যাচাই করতে হবে। তিনি বলেন, কিছু গণমাধ্যম এমন সব খবর পরিবেশন করে, যা কখনো কখনো সরকারকে দুর্বল করে বা ফ্যাসিস্ট শক্তিকে প্রভাবিত করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












