অর্থায়ন সংকটে ধুঁকছে এসএমই খাত
, ১৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুন, ২০২৬ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিশ্ব অর্থনীতির চাকা সচল রাখার প্রধান হাতিয়ার ক্ষুদ্র শিল্প বা এসএমই। কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও এই খাতের ভূমিকা বেশি। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সংক্ষেপে এমএসএমই বলা হয়।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে এসএমই খাতকে ‘লাইফলাইন’ বলা হয়। এটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তবে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এই খাত নানা সমস্যায় জর্জরিত। প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে অর্থায়নের অভাব ও উচ্চ সুদহার। এ ছাড়া প্রযুক্তিগত অনগ্রসরতা এবং বাজারজাতকরণের সংকট তো রয়েছেই। এই কারণে খাতের কাক্সিক্ষত বিকাশ থমকে আছে।
বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে ‘অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। দেশে বর্তমানে প্রায় ১ কোটি ১৭ লাখ থেকে ১ কোটি ১৮ লাখের মতো কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) প্রতিষ্ঠান রয়েছে। এই সংখ্যা সামগ্রিক শিল্প ইউনিটের প্রায় ৯৯ শতাংশ। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ। দেশের কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশই সৃষ্টি হচ্ছে এখান থেকে। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮০ শতাংশ এই খাতের দখলে। সামগ্রিক কর্মসংস্থানের ক্ষেত্রে এই হার ৪০ শতাংশ। এই খাতে বর্তমানে ৩ কোটিরও বেশি মানুষ কর্মরত আছেন। উৎপাদনমুখী খাতে এর মূল্য সংযোজনের হার প্রায় ৪৫ শতাংশ।
গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এসএমই খাতের বিকল্প নেই। এটি দেশের অর্থনৈতিক রূপান্তরে বিশেষ ভূমিকা রাখছে। বাংলাদেশের একটি বড় লক্ষ্য রয়েছে। ২০৩০ সালের মধ্যে জিডিপিতে এই খাতের অবদান ২৫ শতাংশ থেকে ৩৫ শতাংশে উন্নীত করা। এই বিশাল লক্ষ্য অর্জনে সরকারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। এটি তৃণমূলের উদ্যোক্তাদের বিকশিত করতে সাহায্য করে। ২০০৬ সালে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি এ পর্যন্ত প্রায় ১৩ হাজার উদ্যোক্তাকে ঋণ দিয়েছে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেন, বর্তমান বৈশি^ক অর্থনৈতিক সংকটের কারণে দেশের এসএমই খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ এই খাতটি আমাদের মোট জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখে এবং শিরদ খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮০ শতাংশ সুযোগ সৃষ্টি করে। এসএমই খাতের টেকসই উন্নয়নে অল্প সুদে ঋণ সুবিধা প্রবর্তন, ঋণপ্রাপ্তি নিশ্চিতকরণ ও এর প্রক্রিয়া সহজীকরণের ওপর জোর দেন তিনি। একই সঙ্গে এই খাতের জন্য প্রয়োজনীয় প্রণোদনা এবং কর অব্যাহতির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অর্থনীতিবিদ ও শিরদ গবেষকদের মতে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা এখনও বড় করপোরেট প্রতিষ্ঠন-বান্ধব। এটি খুর উদ্যোক্তনদের বিকাশে বড় বাধা। অথচ বড় ঋণের চেয়ে এসএমই ঋণে খেলাপি হওয়ার হার অনেক কম। ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ করবে। এরপর বৈশি^ক বাজারে শুল্কমুক্ত সুবিধা কমে যাবে। সেই চালেঞ্জ মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন ও রপ্তানি বহুমুখীকরণ বাড়তে হবে। আর তার জন্য এসএমই থাতে জামানতবিহীন ও সহজ শর্তের অর্থায়নের বিকল্প নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের দাম আবারও বাড়লো
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজার বিমানবন্দরে কী এত মধু!
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তি করার নীতিমালা জারি
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের বাণিজ্যের আকার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় -বাণিজ্যমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায়
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












