অর্থমন্ত্রীকে ‘বোবা মানুষ’ বলে মন্তব্য চুন্নুর
, ২১ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ রবি’ ১৩৯১ শামসী সন , ০৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ‘বোবা মানুষ’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।
সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন তিনি।
চুন্নু বলেন, সংসদে অর্থমন্ত্রীকে বারবার বলছি, বাংলাদেশ থেকে টাকা পাচারের বিষয়ে আপনি ব্যবস্থা নেন। কিন্তু তিনি একজন ‘বোবা মানুষ’, কথাই বলেন না।
তিনি বলেন, দেশের অর্থনীতির বাজে অবস্থা। ডলারের সংকট, রিজার্ভের সমস্যা, রেমিট্যান্স কমে এসেছে। এরমধ্যে আবার টাকা পাচার হচ্ছে। পত্রিকায় দেখলাম বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী এক বিলিয়ন ডলার দিয়ে সিঙ্গাপুরে মার্কেট করেছেন, হোটেল কিনেছেন।
জাপা মহাসচিব বলেন, ওই ব্যবসায়ীর বিষয়টি রাষ্ট্রের জন্য খুবই গুরুতর। আপনি (প্রধানমন্ত্রী) অর্থমন্ত্রীকে নির্দেশ দেন বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে দেখার জন্য।
চুন্নু বলেন বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে ওই ব্যবসায়ী কীভাবে এই টাকাটা পেলেন, কোন সোর্স থেকে আনলেন। বাংলাদেশ থেকে না নিলে কীভাবে এলো? সেটা সরকার তদন্ত করে দেখতে পারে।
তিনি বলেন, টাকা পাচারের বিষয়ে অর্থমন্ত্রী কোনো কথাই বলেন না। যে দেশের অর্থমন্ত্রী কথা বলেন না, অর্থনীতি সম্পর্কে পার্লামেন্টে কোনো ব্রিফিং দেন না, সাংবাদিকদের কিছু জানান না, সেই দেশ কীভাবে চলবে আমি জানি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)