অভ্যুত্থানে আহতদের চিকিৎসা গ্রহণে বাধা দেয়া হয় -ওএইচসিএইচআর
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
জাতিসঙ্ঘের মানবাধিকার দফতর জানিয়েছে, গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাস্তায় বিক্ষোভে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা গ্রহণে বাধা প্রদান এবং কিছু জায়গায় তাদের প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।
এই মাসের শুরুতে প্রকাশিত জাতিসঙ্ঘের মানবাধিকার দফতরের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে আইন প্রয়োগকারী কর্মকর্তারা সহিংসতার আশঙ্কা বিবেচনা করেন বা বল প্রয়োগের প্রত্যাশা করেন, সেখানে কর্তৃপক্ষকে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে।
ওএইচসিএইচআর বা মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় বলেছে, ‘ব্যক্তির বিরুদ্ধে ব্যবহৃত বল প্রয়োগের বৈধতা নির্বিশেষে আহত বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যত তাড়াতাড়ি সম্ভব সহায়তা এবং চিকিৎসা সেবা দিতে হবে।’
প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসা সেবার বিষয়টি ‘বেশিভাগ ক্ষেত্রেই অন্যান্য বিক্ষোভকারী এবং উদ্বিগ্ন স্থানীয় নাগরিকদের উপর ছেড়ে দেয়া হয়েছিল, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্বরতদের মধ্যে অনেক রিকশাচালকও ছিলেন।
ওএইচসিএইচআর বলেছে, ‘নিরাপত্তা বাহিনীর অবহেলার কারণে এইসব লঙ্ঘনের ফলে আহতদের মধ্যে প্রতিরোধযোগ্য মৃত্যু ঘটেছে বলে মনে করা হচ্ছে।’
ভিডিও এবং ছবি থেকে নিশ্চিত হওয়া ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে যে- তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানে জন্য সহায়তার পরিবর্তে পুলিশ ইচ্ছাকৃতভাবে সময়মত চিকিৎসা সহায়তা প্রদানের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)