সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

মার্কিন ভোটারদের উদ্দেশে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর খোলা চিঠি

ফাহিম প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, সকাল ৫:১৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, বিকাল ৪:৫৬

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে ক্ষমতা ও প্রভাব বেড়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটারদের প্রতি এবার ইরানের এই বাহিনীটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ২৫ পৃষ্ঠার একটি খোলা চিঠিতে এসব বক্তব্য দেয়া হয়। চিঠিটি মার্কিন জনগণের উদ্দেশে লেখা হয়েছে। এতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ও বিদেশে যুদ্ধের বিরোধিতা করার জন্য মার্কিন ভোটারদের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন এলে ইরান ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।

চিঠিতে ট্রাম্পের বিরুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি গোপন করার অভিযোগ আনা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের তেলের ওপর তেহরানের অবরোধের কার্যকারিতার কথাও তুলে ধরা হয়েছে চিঠিতে।

আইআরজিসি মুখপাত্র হোসেইন মোহেব্বি সাংবাদিকদের জানান, নির্বাচনের মাত্র পাঁচ সপ্তাহ আগে লেখা এই চিঠি মার্কিন প্রশাসনের আচরণে কোনো প্রভাব ফেলবে বলে তিনি আশা করেন না; তবে ভোটাররা হয়তো এই বার্তাটি শুনতে পারেন বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘অনেক ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে মার্কিন জনগণ অবগত নয়। আমরা বিশ্বাস করি, তারা যদি আরও বেশি জানত, তবে ভিন্নভাবে চিন্তা করত এবং ভিন্ন সিদ্ধান্ত নিত।’

‘ট্রাম্পকে বিশ্বাস করা যায় না’
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কারণগুলোর মধ্যে ট্রাম্প উল্লেখ করেছেন, ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা। জনমত জরিপে ডেমোক্র্যাটদের চাপে থাকা তার রিপাবলিকান পার্টির প্রসঙ্গের মধ্যেই গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্প বলেছিলেন, তিনি চাইলে ইসলামি প্রজাতন্ত্রকে ‘ধ্বংস করে দিতে’ পারেন।

মোহেব্বি বলেন, ‘শত্রু (যুক্তরাষ্ট্র) জানে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। মার্কিন জাতীয় নিরাপত্তা এবং তাদের সামরিক বাহিনীর সদস্যদের জীবন এমন একজনের হাতে ন্যস্ত, যিনি কেবল একজন অভ্যাসগত মিথ্যাবাদীই নন, বরং চরম লোভী একজন মানুষ। তার জীবনের একমাত্র লক্ষ্য হলো- আরও বেশি সম্পদ আহরণ করা।’

হরমুজ প্রণালিতে ইরানের প্রভাবের বেশির ভাগই হারিয়ে গেছে- যুক্তরাষ্ট্রের এমন দাবিও চ্যালেঞ্জ করেছেন মোহেব্বি। এর একটি কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, উপসাগর থেকে তেল নিয়ে যাওয়া কিছু ট্যাংকারকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সুরক্ষা দিতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ‘আমেরিকানরা বিপুল খরচ এবং বড় ঝুঁকি নিয়ে অন্ধকারের আড়ালে একটি ছোট জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে পার করে ১০০ বা ২০০ ব্যারেল তেল রপ্তানি করতে সক্ষম হতে পারে- এর অর্থ এই নয় যে হরমুজ প্রণালি উন্মুক্ত।’


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ৪ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ৪ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ৪ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ৪ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ৪ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ৪ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ৪ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ৪ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ৪ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৪ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ৪ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ৬ ঘণ্টা আগে