অবৈধ অনুপ্রবেশ: অস্ত্র ফেলে পালিয়েছে বিএসএফ
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
বাংলাদেশে অনুপ্রবেশের পর রাখালদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। পরে তারা নিজেদের ব্যবহৃত দুটি রাইফেল ফেলে পালিয়ে যায়। পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্র দুটি বিএসএফকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে। সংঘর্ষে তিনজন বাংলাদেশি রাখাল ও দুজন বিএসএফ সদস্য আহত হয়েছে।
বিজিবির রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, গোদাগাড়ীর মোল্লাপাড়া ও খরচাকাসহ আশপাশের গ্রামের রাখালরা বাংলাদেশের সীমানার ভেতরে পদ্মা নদীর নির্মল চরে মহিষ চড়াতে যান। তখন বিএসএফের দুই সদস্য ভারতীয় দুই নাগরিককে সঙ্গে নিয়ে বাংলাদেশি রাখালদের মহিষ চরাতে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যদের রাইফেলের আঘাতে এক বাংলাদেশি রাখাল আহত হন। এ সময় সেখানে উপস্থিত আরও ৮-১০ জন রাখাল এগিয়ে যান। তারা প্রাণ বাঁচাতে বিএসএফ সদস্যদের রাইফেল কেড়ে নেন। দুই পক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে। এতে তিনজন বাংলাদেশি রাখাল ও দুই বিএসএফ সদস্য আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা রাইফেল ফেলেই পালিয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে গোদাগাড়ীর খরচাকা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা চরে গিয়ে রাখালদের কাছ থেকে অস্ত্র দুটি উদ্ধার করেন। বিকেলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এই বৈঠকের মাধ্যমে বিজিবি বিএসএফের অস্ত্র দুটি ফেরত দিয়েছে। বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে রাখালদের সঙ্গে মারামারির ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানে যুদ্ধে যেতে চায় না অনেক মার্কিন সেনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধের চড়া মাশুল দিতে হবে এখন সাধারণ মানুষকে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর সংকটে দখলদারগুলো
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজানের দোয়ার টাইমার ঘিরে আতঙ্ক, মার্কিন বিমানবন্দরে নিরাপত্তা তোলপাড়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবেশী দেশে ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র মোতায়েন: যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শায়খ, মুজাহিদ ও আলেমরূপী ইহুদি এজেন্টের হাকীকত ফাঁস!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় এসে যোদ্ধাদের হামলার কবলে পড়ে এভাবেই তছনছ অবস্থায় দখলদার ইসরাইলের সামরিক যান।
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)