শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

অবাধ্য সন্তান! যা করা উচিত.....(১)

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, রাত ২:৩৩
অবাধ্য সন্তান! যা করা উচিত.....(১)
বাবা-মার সবচেয়ে বড় সম্পদ হলো তার সন্তান। সেই সন্তান কি খাবে, কি পড়বে, ভবিষ্যতে কেমন হবে, সব কিছু নিয়ে বাবা-মার চিন্তার শেষ নেই। নিজে কষ্ট করে হলেও সন্তানদের সুখী করতে বাবা-মা বদ্ধপরিকর। সন্তান বর্তমান ও ভবিষ্যতে ভালো থাকুক এটাই যেন বাবা-মায়ের একমাত্র চাওয়া।
কিন্তু সেই সন্তান যখন বিরূপ আচরণ শুরু করে, যা দেখে বাবা-মা সন্তানের বর্তমান ও ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে ওঠে। আচরণে অবাধ্যতা, কথা না শোনা, খেয়াল খুশি মত চলা, খারাপ সঙ্গীদের সাথে উঠা বসা, বদ অভ্যাস ধরে ফেলা, মন্দের দিকে আকর্ষণ বেশি হওয়া, নানান খারাপ কর্মে জড়িয়ে যাওয়াসহ আরো নানান কিছু। তার মন মত না হলে খাওয়া বন্ধ, দেরী করে ঘরে ফেরা, আত্মহত্যার হুমকি দেয়া বাবা-মা যেন সর্বদা তটস্থ থাকে। যেই সন্তানকে নিয়ে তারা এতদিন স্বপ্ন বুনছিলো, সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট ভুলে গিয়েছিলো, সেই সন্তান যখন এমন আচরণ শুরু করে তখন প্রতিটা বাবা-মার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। জীবনটাই তাদের কাছে অর্থহীন হয়ে মেন হয়।
কয়েক বছর আগে, পুলিশের এক উর্ধ্বতন অফিসারের সাথে আমার কথা হয়। তিনি একান্তে আমাকে তার সন্তানের বখে যাওয়ার কথা বলেছিলেন, আর কাঁদছিলেন। আমি শুধু তার দিকে তাকিয়ে অবাক হই, আর ভাবি, বেশ প্রতাপশালী একজন পুলিশ কর্মকর্তা। তার কথায় হাজার হাজার লোক উঠে বসে। অপরাধী-আসামীরা ভালো হয়ে যায়। কিন্তু নিজ সন্তানের বেলায় তিনি কত অসহায়।
সন্তান বখে যাওয়া, অবাধ্য হওয়া, কথা না শোনা এগুলো আমাদের সমাজে খুব ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগেও সন্তান ভালো লেখাপড়া করলে বাবা-মা গর্ব করে বলতো, আমার সন্তান মানুষ হয়েছে। কিন্তু এখনও সেটাও বলতে পারছে না। কারণ ভালো পড়ালেখা করে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েও তারা নেশা ধরে ফেলে, নানান অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে, ভুল ডিসিশন নিয়ে জীবন এলোমেলো করছে, কেউ কেউ আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
আবার অনেকে সন্তানকে বহু কষ্ট করে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। তারা ভালো চাকুরী, নয়ত ভালো ব্যবসা করছে, ভালো জায়গায় বিয়ে করে সংসার করছে। কিন্তু সবকিছুর পরও সব কেন যেন ঠিকঠাক মত হচ্ছে না। বাবা-মার বয়স হয়েছে, চলাচলে অক্ষম। সেই বাবা-মা এখন সন্তানের যে খিদমত চান, সেটা পাচ্ছেন না। দেখা যাচ্ছে, বৃদ্ধ বাবা-মায়ের ভার সন্তান নিতে চাচ্ছে না। নিজ বাসা থেকে বৃদ্ধ বাবা-মাকে ভাগিয়ে দিতে পারলেই যেন তারা বেঁচে যায়। শেষ বয়সে সন্তানদের এহেন আচরণ দেখে অনেক বাবা-মা সৃষ্টিকর্তার কাছে দ্রুত মৃত্যু কামনা করতে থাকেন। আবার বাবা-মার মৃত্যুর পর সন্তানরা রেখে যাওয়া সম্পত্তি নিয়ে মারামারি-কাটাকাটি শুরু করে দেয়, কিন্তু বাবা-মার জন্য একবারও হাত তুলে দোয়া করে না।
আসলে সন্তান অবাধ্য হয়ে যাওয়ার পেছনে মূল কারণ হলো শিক্ষার অভাব।
হয়ত, বলতে পারেন, আমি তো আমার সন্তানকে শিক্ষা দিয়েছি। কিন্তু সে শুনেনি।
হ্যাঁ আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন ঠিকই, কিন্তু সে আপনি ছাড়াও অনেকের থেকে শিক্ষা গ্রহণ করেছে।
শিশু বয়সে সন্তান বাবা-মায়ের কোলের ভেতর থাকলেও জ্ঞান বুদ্ধি হওয়ার পরে সে বেশিরভাগ সময় বাইরের সমাজের সাথেই বেশি সময় দেয়। ফলে তাদের থেকে জ্ঞানও তার কাছে বেশি আসে। সেটা তার বন্ধু বান্ধব হতে পারে, মিডিয়ার নাটক সিনেমা হতে পারে, বইপত্র হতে পারে।
পাশাপাশি আপনি সন্তানকে নীতি নৈতিকতার শিক্ষা দিতে চাইলেও আপনার শিক্ষা দানের পদ্ধতির সীমাবদ্ধতা আছে।
কিন্তু তার বন্ধু-বান্ধব, মিডিয়া নাটক সিনেমা, বইপত্র আরো অত্যাধুনিক পদ্ধতিতে তার মাথায় তথ্য প্রবেশ করাচ্ছে, নিত্যনতুন জিনিস নিয়ে আসছে, যার সামনে আপনার দেয়া সামান্য জ্ঞান সেকেলে ও অপ্রতুল। যা দিয়ে কথিত আধুনিক সমাজে চলা যায় না, আনন্দ ফুর্তি পাওয়া না। তাই সে আপনার বিষয়টি গ্রহণ না করে তাদেরটা গ্রহণ করছে, তাদেরকেই বেশি আপন ভাবছে। আর সেই সব অসৎ সঙ্গেই আপনার এত সাধের সন্তানটা শেষ হয়ে যাচ্ছে।

-এস হাবীব।

আরও পড়ুন

সব ›
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬ মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা… ১১ অক্টোবর, ২০২৬ জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্… ৩ অক্টোবর, ২০২৬