অবস্থা ভয়ানক, দুর্ভিক্ষ হাতছানি দিচ্ছে -মিনু
রাজশাহী সংবাদদাতা:
দেশের অবস্থা ভয়ানক, সামনে দুর্ভিক্ষ হাতছানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ অবস্থা নিরসনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়ন ছাড়া আর কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দলের পদযাত্রার আগে এক সমাবেশ মিনু এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি বলেন, দেশে এখন ভয়ানক অবস্থা বিরাজ করছে, সামনে দুর্ভিক্ষ হাতছানি দিচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। খুন-গুম-রাহাজানি, গায়েবি মামলা ও নির্যাতন বেড়ে গেছে। এ অবস্থা থেকে দেশের মানুষকে রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়ন ছাড়া আর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, সরকার বিএনপির আন্দোলনে ভীত হয়ে নেতাকর্মীদের নামে গায়েবি মামলা, অযথা গ্রেপ্তার করে হয়রানি করছে। এ সরকারের কবল থেকে দেশকে রক্ষা করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে। সরকার পতনের সব আন্দোলনে সবাইকে জীবন বাজি রেখে রাজপথে থাকতে আহ্বান জানান মিনু।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।