অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশনে সম্মুখীন করা অযৌক্তিক
অবসরের পর বিচারকদের পাসপোর্টের জন্য ভেরিফিকেশনের সম্মুখীন করা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন বলে রায় দিয়েছে হাইকোর্ট।
আপিল বিভাগের সাবেক বিচারক মোহাম্মদ ইমান আলীর পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিয়ে দায়ের করা এক রিট মামলার রায়ে এ পর্যবেক্ষণ দিয়েছে আদালত। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশ করা হয়েছে।
বিচারক ফাহমিদা কাদের ও বিচারক আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন।
রায়ে আপিল বিভাগের সাবেক বিচারক মোহাম্মদ ইমান আলীসহ সুপ্রিম কোর্টের সাবেক বিচারক ও তাদের স্ত্রীদের কোনো ধরনের অতিরিক্ত গোয়েন্দা ভেরিফিকেশন ছাড়াই সাধারণ পাসপোর্ট ইস্যু করে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ে আদালত বলেছে, বিচারক পদে দায়িত্ব পালনকালে রাষ্ট্র তাদের মর্যাদা ও পরিচয় যাচাই করেই কূটনৈতিক পাসপোর্ট দিয়ে থাকে। অবসরের পর সাধারণ পাসপোর্ট পেতে তাদের পুনরায় গোয়েন্দা ভেরিফিকেশনের সম্মুখীন করা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন।
এর আগে দায়ের করা রিট আবেদনে বলা হয়, ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারক ও তাদের স্ত্রীগণ কূটনৈতিক পাসপোর্টের অধিকারী। বিচারকের পদ থেকে অবসর বা পদত্যাগের পর এই কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে তাদের সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে হয়। পূর্বে এসব সাধারণ পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো গোয়েন্দা প্রতিবেদনের প্রয়োজন হতো না।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৪ সালের ২২ আগস্ট এক স্মারকে কূটনৈতিক পাসপোর্ট সমর্পণকারী ব্যক্তিদের সাধারণ পাসপোর্ট পাওয়ার পূর্বে দুটি গোয়েন্দা সংস্থার সন্তোষজনক প্রতিবেদনের শর্ত দেওয়া হয়।
এই সিদ্ধান্তের কারণে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত সাবেক বিচারক মোহাম্মদ ইমান আলী তার কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে ২০২৪ সালের ৩ নভেম্বর সাধারণ পাসপোর্টের আবেদন করলেও গোয়েন্দা ক্লিয়ারেন্স না পাওয়ার অজুহাতে তাকে পাসপোর্ট না দেয়ায় তিনি বিদেশ ভ্রমণে বাধাগ্রস্ত হন। এ ঘটনায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অনুমতিক্রমে হাইকোর্ট বিভাগের প্রোটোকল অফিসার রোমান ভূঁইয়া প্রশাসনিক এই বাধা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে। পরে রুল জারি করে হাইকোর্ট। সেই রুল নিষ্পত্তি করে এই রায় দেওয়া হলো।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।