অফিস আদেশে গায়েব ৩০ জনের নাম, ‘সুপারিশের ফল’ ভাবছেন ছাত্রদের একাংশ
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০১ মে, ২০২৫ খ্রি:, ১৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
জাবি সংবাদদাতা:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ২৮৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, সনদ বাতিল ও ফলাফল স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদিও গত ১৭ মার্চ সিন্ডিকেট সভার পর উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এ তথ্য জানান, তবে মাস পেরিয়ে গেলেও সেই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, বরং ২৭ এপ্রিল জারি হওয়া অফিস আদেশে দেখা যায় মাত্র ২৫৯ জনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে- তাহলে বাকি ৩০ জন গেলেন কোথায়?
তথ্য অনুযায়ী, অফিস আদেশে অসামঞ্জস্যতা এবং তালিকা গোপন রাখায় ব্যাপক প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে ২৭ এপ্রিল নতুন করে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীরা। শিক্ষার্থীদের দাবির মুখে সেদিনই ৮ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছাত্রদের একাংশ এই ঘটনাকে ‘প্রভাবশালীদের সুপারিশের ফল’ বলে মনে করছেন। তারা দাবি করছেন, নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতারা প্রভাবশালী শিক্ষক ও ছাত্রনেতাদের মাধ্যমে নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন।
বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং তালিকা গোপন রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল। তিনি বলেন, বহিষ্কৃতদের নাম প্রকাশ না করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা নিয়ে আমাদের প্রশ্ন জাগে। হামলাকারীদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে পারেনি প্রশাসন। অবিলম্বে বহিষ্কৃতদের নাম প্রকাশ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)