অপারেশন হিলসাইড: কুলাউড়ার ‘সন্ত্রাসবাদী আস্তানা’ থেকে পালানো ১৭ জন আটক
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৩ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
মৌলভীবাজারের কুলাউড়ার ‘ সন্ত্রাসবাদী আস্তানায়’ অভিযানের ঘটনায় জড়িত সন্দেহে আরও ১৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুরে তাদের কর্মধা ইউনিয়ন পরিষদে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক। সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানও সেখানে আছেন।
ওসি আব্দুছ ছালেক বলেন, ‘১৭ জনকে আটক করা হয়েছে। সিটিটিসির কর্মকর্তারা ঢাকা থেকে আসছেন। বিস্তারিত তারা আসার পর জানানো হবে।’
গত শনিবার সকালে এই এলাকার বাইশালী টিলায় থাকা ‘ সন্ত্রাসবাদী আস্তানা’ থেকে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, সোয়াত ও পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে আছকরাবাদ খেলার মাঠ এলাকায় অটোরিকশায় ওঠার সময় চালকের সন্দেহ হওয়ায় তিনি তাঁদের নিয়ে সরাসরি ইউনিয়ন পরিষদে যান। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরে পুলিশকে খবর দেন।
অটোচালক রবিউল্লাহ বলেন, একজনকে কাঁধে বহন করে নিয়ে তারা তার গাড়ির কাছে আসে। তারা মোট পাঁচটি অটোরিকশা ভাড়া করেন। তারা বনভোজন করতে মৌলভীবাজার যাওয়ার কথা জানান। তাদের গতিবিধি নিয়ে সন্দেহ হলে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়।
কর্মধা ইউপির চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বলেন, ‘আটকরা ইউনিয়ন পরিষদের হলরুমে আছেন। তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। অভিযানের পর থেকে কুলাউড়া থানা-পুলিশ ও আমাদের নজরদারি ছিল।’
আটকদের মধ্যে সিরাজগঞ্জের আলোচিত চিকিৎসক সোহেল তানজিমও রয়েছেন জানিয়ে তিনি বলেন, এ ছাড়া আব্দুল আহাদ মেন্দি নামের একজন রয়েছে। সে ওই সংগঠনের কমান্ডার হিসেবে পরিচিত।
কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আটকদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের পরিচয় শনাক্ত করা হচ্ছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)