অনাহারে ইয়েমেনের ৫ লাখ ৪০ হাজার শিশু
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৬ মার্চ, ২০২৩ খ্রি:, ১২ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনে ৫ বছরের নিচের ৫ লাখ ৪০ হাজার শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত জুমুয়াবার জাতিসংঘের এজেন্সি ইউনিসেফ জানিয়েছে, প্রতি ১০ মিনিটে দেশটিতে একটি শিশুর মৃত্যু হচ্ছে, যাদেরকে বাঁচানো সম্ভব ছিল। কিন্তু যথেষ্ট ফান্ড না থাকায় ইউনিসেফের পক্ষে শিশুদের পর্যাপ্ত সহায়তা করা সম্ভব হচ্ছে না। ইয়েমেনের শিশুদের জন্য তহবিল বৃদ্ধির আহ্বান জানিয়েছে সংস্থাটি। এ খবর দিয়েছে আরব নিউজ।
খবরে জানানো হয়, ইয়েমেনে মোট এক কোটি ১০ লাখ শিশুর এখন মানবিক সহায়তা প্রয়োজন। এই বছর সহায়তা অব্যাহত রাখতে সংস্থাটির ৪৮৪ মিলিয়ন ডলার প্রয়োজন। জাতিসংঘের সকল সংস্থার এ বছরের টার্গেট ৪.৩ বিলিয়ন ডলার। অথচ এরমধ্যে নিশ্চিত হয়েছে মাত্র ১.২ বিলিয়ন ডলার। ২০২২ সাল থেকেই ইউনিসেফ তহবিল সংকটে ভুগছে। ২০২৩ সালে এসেও তার সমাধান হয়নি।
২০১৪ সালে ইয়েমেন যুদ্ধ শুরু হয়। এসময় ইরানপন্থী হুতি যোদ্ধারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। তখন আরব দেশগুলো সামরিক জোট তৈরি করে ইয়েমেনে সেনা পাঠানো শুরু করে। এরপর থেকে টানা যুদ্ধ চলছে হুতি ও আরব জোটের মধ্যে। গত বছর থেকে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে গেলেও উভয় পক্ষই শান্ত আছে। এই যুদ্ধে ১১ হাজারের বেশি শিশু নিহত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












