আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করেছে ইরান। গতকাল বুধবার (১৮ মার্চ) দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজান জানায়, মৃত্যুদ- কার্যকর হওয়া ওই ব্যক্তির নাম খোরোশ কায়ভানি। তার বিরুদ্ধে অভিযোগ ছিলো, সে মোসাদের কাছে ইরানের বিভিন্ন সংবেদনশীল স্থাপনার ছবি ও তথ্য পাচার করেছে।
বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি মৃত্যুদ- কার্যকর করা হয়, ইরান সেগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার শুনানির মাধ্যমে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আরব আমিরাত বর্তমানে ইরান ও সন্ত্রাসী ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের এক প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান বর্তমানে এই উপসাগরীয় দেশটির ওপর তাদের হামলা ও হুমকির তীব্রতা বৃদ্ধি করেছে। ভৌগলিক অবস্থান এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে গভীর সম্পৃক্ততার কারণে আমিরাত এখন ইরানের কাছে একটি ‘আকর্ষণীয় লক্ষ্যবস্তু’। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম আল-মনিটরের এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
যুদ্ধের আগে দুই দেশের মধ্যে সম্পর্ক শীতল থাকলেও দূতাবাস চালু ছিলো। এমনকি যুদ্ধ শুরুর চার দিন আগেও দ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি প্রথমে সন্ত্রাসী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘নতজানু হওয়ার’ দাবি জানিয়েছেন। গত মঙ্গলবার একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা এ কথা বলেছেন।
ওই কর্মকর্তা জানান, আয়াতুল্লাহ মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হওয়ার পর তার প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশন করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের জন্য ‘অত্যন্ত কঠোর ও গুরুতর’ অবস্থান নিয়েছেন। তবে অধিবেশনে সর্বোচ্চ নেতা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার দখলদার ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে বড় ধরনের প্রশ্ন তুলেছে। গত রাতে (১৭ মার্চ) ইরান থেকে ছিটকানো ক্লাস্টার মিউনিশন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরাইলজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই দফার হামলায় তেল আবিবের বিভিন্ন এলাকায় বহু হতাহত ও ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি অ্যাপার্টমেন্টে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে বিশাল গর্তের সৃষ্টি হয়।
এই ঘটনার পর দখলদার ইসরাইলিদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলি পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইসরায়েলের উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়েছে বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল থেকে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাইবার-প্রযুক্তি কেন্দ্র ও রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনকে লক্ষ্যবস্তু করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখ-ের এক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে বেড়েই চলছে তেল ও গ্যাসের দাম, যা চলমান ছিলো গত সোমবারও। এরই মধ্যে ইরানের যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
আমেরিকার অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য মতে, গতকাল যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়েছে দুই সেন্ট। এর মাধ্যমে প্রতি গ্যালন গ্যাসের দাম গিয়ে ঠেকেছে তিন দশমিক ৭২ ডলারে, যা ২০২৩ সালের ৭ অক্টোবরের পর সর্বোচ্চ।
যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসের দাম বেড়েছে ৭৪ সেন্ট, শতাংশের হিসেবে যা ২৬ দশমিক ৯। হ্যারিকেন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের দাবি, গত সোমবার সন্ধ্যায় চালানো এই হামলায় অন্তত ৪০৮ জন নিহত হয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কেবল সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।
আফগানিস্তানের তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, গত সোমবার স্থানীয় সময় রাত ৯টার দিকে কাবুলের ওমর অ্যাডিকশন ট্রিটমেন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আরব আমিরাতের গুরুত্বপূর্ণ ফুজাইরাহ তেল টার্মিনালে একটি ড্রোন হামলার পর অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
দুই সপ্তাহ আগে ইরানে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি যৌথ যুদ্ধের প্রতিক্রিয়ায় উপসাগরীয় দেশগুলোকে ইরানের ধারাবাহিক হামলার অংশ হিসেবে এই ঘটনা ঘটলো। খবর আল-জাজিরার।
গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) ফুজাইরাহ রাজ্য সরকারের মিডিয়া অফিস জানায়, দুবাই থেকে প্রায় ১৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই জ্বালানি কেন্দ্রে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে গত শনিবারও ফুজাইরাহ তেল টার্মিনালে একটি ড্রোন হামলা প্রতিহত করার সময় সেটির ধ্বংস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হরমুজ প্রণালির কাছে আটকে থাকা আরো একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকে এমটিও) তাদের ওয়েবসাইট ও এক্সে এই তথ্য প্রকাশ করেছে। খবর মিডল ইস্ট আইয়ের।
এতে জানানো হয়, আরব আমিরাতের পূর্ব উপকূলে নোঙর করা একটি ট্যাঙ্কার গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে অজানা প্রজেক্টাইলের (ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর) আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, ওই সময়ে আরব আমিরাত ইরানের পক্ষ থেকে আসা বেশ কয়েকটি হামলার ঢেউয়ের মুখে ছিলো।
ব্রিটিশ সামরিক বাহিনী পরিচালিত ইউকে এমটিও এই হামলার খবর জানিয়ে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদে পাল্টাপাল্টি ড্রোন ও বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে মার্কিন দূতাবাস এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, বাগদাদের উচ্চ সুরক্ষিত গ্রিন জোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়। দূতাবাসের প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও একটি ড্রোন সরাসরি প্রাঙ্গণের ভেতরে আঘাত হানে। এতে স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি প্রধানসন্ত্রাসী নিয়াহু বেঁচে আছে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গত সপ্তাহে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক হামলার পর নিয়াহুর নিহত হওয়ার খবর প্রকাশ করে ইরানি সংবাদমাধ্যম। তবে এই দাবিকে ভুয়া বলে উড়িয়ে দেয় ইসরায়েলি সংবাদমাধ্যম।
গত সোমবার আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘সে যদি জীবিত থাকে তাহলে তার বিরুদ্ধে তাদের (হত্যা) প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
আইআরজিসিরি জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। খবর ওয়ানা নিউজের।
বিবৃতি অনুযায়ী, ইরানের শিল্প শহরগুলোতে শ্রমিকদের মৃত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও সবচেয়ে বড় বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে গত সপ্তাহে লাগা আগুন টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলেছে। এতে ধোঁয়ার কারণে রণতরিটিতে থাকা সেনারা অসুস্থ হয়ে পড়েছে। গত সোমবার (১৬ মার্চ) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রণতরিটির কয়েকজন নাবিক ও সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গত সপ্তাহে রণতরিটির লন্ড্রিতে অর্থাৎ কাপড় ধোয়ার জায়গায় এ অগ্নিকা- ঘটে।
এর আগে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিলো, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ও এটি কোনো যুদ্ধকালীন বাকি অংশ পড়ুন...












