আল ইহসান ডেস্ক:
দক্ষিণ সুদানে বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে হামলা ও পাল্টা হামলায় চলতি সপ্তাহে ২৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এবং স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিশ্বের অন্যতম ছোট এই দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। ১৩ বছর আগে স্বাধীনতার পর থেকে সংকটের মধ্যেই রয়েছে দক্ষিণ সুদান। গত মাসে এমন পরিস্থিতির কারণে নির্বাচন আরও বিলম্বিত হচ্ছে।
দক্ষিণ সেন্ট্রাল ইকুয়েটোরিয়া রাজ্যে বুধবারের হামলায় ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট (এনএএস) গ্রুপ এবং সরকারি বাহিনী বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তামিলনাডুতে মালবাহী ট্রেনের পেছনে বাগমতী এক্সপ্রেসের ধাক্কায় অনেক হতাহত হয়েছে।
গত জুমুয়াবার সন্ধ্যাবেলায় এই দুর্ঘটনায় লাইনচ্যুত হয় অন্তত ১৩টি বগি। জানা গেছে, দুর্ঘটনায় এক্সপ্রেস ট্রেনটির দুটি কামরায় আগুন ধরে যায়।
দুর্ঘটনার পর স্বাভাবিক ভাবেই ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। ড্রোন ফুটেজ থেকে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে।
গত জুমুয়াবার মাইসুরু থেকে বিহারের দ্বারভাঙার দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাগমতী এক্সপ্রেস। থিরুভাল্লুরের ক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে নিকারাগুয়া। গত জুমুয়াবার দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো রাষ্ট্রীয় গণমাধ্যমে এই পদক্ষেপের ঘোষণা দেন। এ সময় নেতানিয়াহু সরকারকে ‘ফ্যাসিবাদী এবং গণহত্যাকারী’ বলে অভিহিত করেছে মধ্য আমেরিকার এই দেশটি। খবর আল জাজিরার।
এর আগে গত ৭ অক্টোবর গাজা যুদ্ধের এক বছর পূর্তিতে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে দেশটির কংগ্রেস।
প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী মুরিলো বলেছে, ইসরাইলের ফ্যাসিবাদী ও গণহত্যাকারী সরকারে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
লাদাখে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক না কেন, যদি তেমন কিছু ঘটে, তাহলে অবশ্যই তার মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে ভারতীয় সেনাবাহিনীকে। এই বার্তা দিলো দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই লাদাখের ভারত-চীন সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক নেই। সম্প্রতি ভারতীয় সেনাপ্রধানও সেকথা স্বীকার করেছে। যদিও সংশ্লিষ্ট সব পক্ষেরই আশা, শিগগিরই আলোচনার মাধ্যমে বিবাদের অবসান ঘটবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা এই প্রসঙ্গে জানায়, সংশ্লিষ্ট সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানে আক্রমণের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সন্ত্রাসী ইসরাইল। গত বৃহস্পতিবার রাতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে বসলেও সেখান থেকে বড় কোনো সিদ্ধান্ত আসেনি। ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব সন্ত্রাসী ইসরাইল এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি সন্ত্রাসী কর্মকর্তা টাইমস অব সন্ত্রাসী ইসরাইলকে বলেছে, ‘মন্ত্রীরা কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেনি।’
সূত্র জানিয়েছে, ‘ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া কীভাবে দ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোনো সতর্কতা ছাড়াই আচমকা হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।
বৈরুতে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতাই বলেছেন, মধ্য বৈরুতে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতরা সবাই বেসামরিক নাগরিক। এমন হত্যাযজ্ঞ একেবারেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ‘মানবতা আজ কোথায়? আমরা কোন বাস্তবতায় বাস করছি’ ভাষণে লেবাননের প্রধানমন্ত্রী জানান, তার সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবিলম্বে যুদ্ধবিরতির আহবান জানিয়ে একটি প্রস্তাব জারি করতে বলবে।
দক্ষিণ লেবাননে জাতিসংঘে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন তারেক রহমান। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা করা দরকার সবই করেছেন তিনি। এটা যদি কাউকে ব্যাখ্যা করে বোঝাতে হয় তাহলে একটু অসুবিধা আছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্রেস ক্লাবের সামনে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেছেন। অবিলম্বে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুদু বলেন, এক মাসে কিছু হয় না। একটা সন্তান জন্ম দি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
একটি জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, দখলদার সন্ত্রাসী ইসরাইলে বসবাসরত বেশিরভাগ ইহুদিবাদীই নিজেদেরকে পরাজিত এবং অনিরাপদ ভাবছে।
ইসরাইলি একটি চ্যানেল ঘোষণা করেছে, ৬১ শতাংশ ইহুদিবাদী মনে করে তারা দখলদার ইসরাইলে নিরাপদ নয়।
জরিপের ফলাফলে দেখা যাচ্ছে ৩৫ শতাংশ ইহুদিবাদী বিশ্বাস করে হামাসের সঙ্গে যুদ্ধে সন্ত্রাসী ইসরাইল হেরে গেছে।
এই জরিপ আরও বলছে, অধিকৃত অঞ্চলে বসবাসকারী ৪১ শতাংশ ইহুদিবাদী জানিয়েছে সন্ত্রাসবাদী ইসরাইলী সেনাবাহিনীর প্রতি তাদের আস্থা নষ্ট হয়ে গেছে।
৮৬ শতাংশ ইহুদিবাদী ঘোষণা করেছে, তারা যুদ্ধ শেষ হও বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ব্লু হেলমেট)-এর সদর দপ্তরে সন্ত্রাসী ইসরায়েল বাহিনীর হামলায় দুইজন শান্তিরক্ষী আহত হয়েছে। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) এই হামলার ঘটনায় জাতিসংঘ মিশনে অংশ নেওয়া ইউরোপীয় দেশগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেটো বলেছে, এ ধরনের হামলা শুধু একটি ভুল নয়, এটি সহ্য করার মতো নয়। সে আরও বলেছে, জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে যে কোনো আক্রমণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও রাষ্ট্রদূতের কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে চরম বিপজ্জনক হ্যারিকেন মিল্টন। ভারী বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস ও প্রাণঘাতী পানিচ্ছ্বাসের সতর্কতার মধ্যে গত বুধবার রাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানে ঝড়টি। প্রাণঘাতী এই ঝড়ের তা-বে বহু হতাহতের ঘটনা ঘটেছে। উদ্ধার তৎপরতা চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া সামুদ্রিক ঝড় হ্যারিকেন মিল্টনের তা-বে ইতোমধ্যেই ফ্লোরিডার ৩২ লাখেরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। অঙ্গরাজ্যটির গভর্নর রন ডিসান্ বাকি অংশ পড়ুন...












