আল ইহসান ডেস্ক:
পাকিস্তান চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনেরও বেশি আফগানকে ফেরত পাঠিয়েছে। জাতিসংঘের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
পাকিস্তান অবৈধ আফগান এবং যাদের অস্থায়ীভাবে থাকার অনুমতি ছিলো তাদের বহিষ্কারের অভিযান শুরু করেছে। ৮০ হাজারেরও বেশি আফগানকে ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তালেবান কর্মকর্তারা বলছে, প্রতিদিন ৭০০ থেকে ৮০০ পরিবারকে পাঠানো হচ্ছে। আগামী মাসগুলোতে প্রায় ২০ লাখ লোক দেশে ফিরে যাবে বলে আশা করা হচ্ছে।
তালেবান কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য শনিবার পাকিস্তা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রুশ প্রেসিডেন্ট পুতিন গত শনিবার ৩০ ঘণ্টার এক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলো, তবে সেটি শেষ হওয়ার আগেই ইউক্রেন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছে, গত রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে রুশ বাহিনী প্রায় তিন হাজার বার তা লঙ্ঘন করেছে।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের হামলা প্রতিহত করেছে। পাশাপাশি তারা কিয়েভের বিরুদ্ধে শত শত ড্রোন দিয়ে হামলা এবং গোলাবর্ষণের অভিযোগ তুলেছে। তবে বিবিসি এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীরা নিজগুণে নিজের দেশকে পরিচিতি করছেন। কাজের পাশাপাশি কেউ কেউ হচ্ছেন উদ্যোক্তা। পাচ্ছেন খ্যাতিও। দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ মালয়েশিয়া। দেশটিতে প্রায় ১৫ লাখ বাংলাদেশির বসবাস। মালয়েশিয়া-বাংলাদেশ সরকারের বিরাজমান সু-সম্পর্কের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা সফলতা অর্জন করছেন কর্মক্ষেত্রে।
এমনই একজন প্রবাসী বাংলাদেশী এবং মালয়েশিয়ান এর যৌথ উদ্যোগে রাজধানী কুয়ালালামপুর শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে সেলাঙ্গর রাজ্যের বানতিং এলাকায় গড়ে তুলেছেন আধুনিক পদ্ধতিতে তাইয়্যিব রে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় নিরাময়ের কোনও নিশ্চয়তা নেই। অসুস্থতা থেকে সুস্থ হওয়ার কোনও সরল পথও নেই-শুধু আছে বাঁকা রাস্তা, অবরোধ, বন্ধ হয়ে যাওয়া মেশিনের নিষ্পন্দ নীরবতা।
ফোলা অঙ্গে ব্যান্ডেজ জড়িয়ে নিঃশব্দে থাকে শিশুরা। পাতলা প্লাস্টিকের চাদরের নিচে নিশ্চল পড়ে থাকেন বাবারা, তাদের ঘর ভরে ওঠে অনুক্ত আতঙ্কে। ক্ষত গভীর হয়, সংক্রমণ ছড়ায়। আর পৃথিবী তখন অন্য দিকে তাকিয়ে থাকে-স্ক্রল করে চলে যায় অন্য খবর।
এই যুদ্ধ কেবল কংক্রিটের দালানই ধ্বংস করেনি, ধ্বংস করেছে মানুষের এই বিশ্বাস যে অসুস্থ হলে কেউ তাদের দেখবে।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ও বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত রোববার রাত থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় চার শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ো হাওয়ায় রাজ্যের বহু বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় ও ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যজুড়ে অন্তত ৪৪৫টি বাড়ি সম্পূর্ণ, আংশিক বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতভর বৃষ্টিতে রাজ্যের রাজধানী আগরতলার বহু এলাকায় বন্যা দেখা দিয়েছে।
প্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী সরকার আমলের বহুল আলোচিত ও সমালোচিত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।
গত ১০ এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) এবং পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১১ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টিও ইন্টারপোলে পর্যালোচনাধীন আছে।
আদালত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের সশস্ত্র বাহিনী গত সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় চারটি পৃথক হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইয়াফা ও সামাদ-১ ড্রোন ব্যবহার করে ইসরাইলের আশকেলন বন্দরে ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও উম্ম আল-রাশরাশ (এলাত) বন্দরের একটি সামরিক টার্গেটে দুটি পৃথক হামলা চালানো হয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, মার্কিন আগ্রাসন ও সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলার জবাবে ইয়েমেন লোহিত সাগর ও আরব সাগরে দুটি বড় ধরনের সামরিক অভিযান চা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বেশ কয়েকজন আন্তর্জাতিক শিক্ষার্থীর এফ-১ ভিসা বাতিলের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে তিন ভারতীয় এবং দুই চীনা শিক্ষার্থী।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ-১ ভিসা বাতিল করার অভিযোগে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং অন্যান্য অভিবাসন কর্মকর্তাদেরও মামলার আসামি করা হয়েছে।
অ্যামেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) শিক্ষার্থীদের পক্ষে নিউ হ্যাম্পশায়ারের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা করেছে। মামলায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘একতরফাভাবে হাজার হাজার না হলেও অন্তত শত শত আন্তর্জাতিক শিক্ষা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েল ও ভারতের উভয় বাজারে নেতৃস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলির যৌথ প্রকল্পের মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপক সম্প্রসারণ ঘটছে। এটি সন্ত্রাসী ইসরায়েলকে পশ্চিমাদের উপর নির্ভরতা কমাতে সহায়তা করছে, যা ২০২৩ সালের ৭ অক্টোবরের যুদ্ধে সমস্যাযুক্ত বলে প্রমাণিত হয়েছে। পাশাপাশি, এটি মধ্যপ্রাচ্যে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করছে।
বর্তমান গাজা যুদ্ধ, যা সন্ত্রাসী ইসরায়েলের মধ্যে অভ্যন্তরীণ বিভেদ এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। ইসরায়েলি দখলদার সেনাবাহিনী এ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারী বৃষ্টিপাতের ফলে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। বন্ধ হয়ে গেছে শ্রীনগর-জম্মু জাতীয় মহাসড়কও। এর ফলে বিভিন্ন স্থানে বহু যানবাহন আটকা পড়েছে এবং কিছু গাড়ি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রামবান অন্যতম। সেখানে বহু গাছ উপড়ে পড়েছে। এতে যান চলাচলে বিঘœ ঘটেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
গত জুমুয়াবার প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে এই দুর্যোগের সূচনা হয়। এরপর দ্রুত বন্যা পরিস্থিতি সৃষ্ট বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় বন্দি ইসরাইলি জিম্মি বোহবোটের আরও একটি তথ্যচিত্র প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে তাকে একটি ‘মক’ টেলিফোন কলে নিজের পরিবারের উদ্দেশে কথা বলতে এবং সে তাদের কাছে ফিরে যাওয়ার স্বপ্ন দেখে বলতে শোনা গেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সেখানে জিম্মি বোহবোট বলেছে, ‘আমার জন্য সবকিছু করতে থাকো!’
সে বলেছে, সে রাষ্ট্রের কাছে আবেদন করেছে, সরকারের কাছে আবেদন করেছে, সকলের কাছে আবেদন করেছে।
বোহবোট আরও বলেছে, ‘আমার স্বাস্থ্য ভালো নেই। আমি ভয় পাচ্ছি যে মারা য বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সম্প্রতি মিডল ইস্ট মনিটর প্রকাশিত একটি তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে, কীভাবে বিজেপি রাজনৈতিক লাভের আশায় মুসলিমদের উপর নিপীড়ন চালিয়ে ভোটের মেরুকরণ করছে।
উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর ভূমিকা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। বোরকা পরিহিত নারীদের হয়রানি, মুসলিমদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, মসজিদ-মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া- এগুলো যেন এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
মিডল ইস্ট মনিটরের তথ্যচিত্রে দেখানো হয়, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত তথাকথিত ‘ক্র্যাকডাউনের’ নামে মুসলিম জনগোষ্ঠীর উপর দমন-পীড়ন চালাচ্ছে বাকি অংশ পড়ুন...












