ভারতে ভারী বৃষ্টির পর ভূমিধস
ভারী বৃষ্টিপাতের ফলে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। বন্ধ হয়ে গেছে শ্রীনগর-জম্মু জাতীয় মহাসড়কও। এর ফলে বিভিন্ন স্থানে বহু যানবাহন আটকা পড়েছে এবং কিছু গাড়ি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রামবান অন্যতম। সেখানে বহু গাছ উপড়ে পড়েছে। এতে যান চলাচলে বিঘœ ঘটেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
গত জুমুয়াবার প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে এই দুর্যোগের সূচনা হয়। এরপর দ্রুত বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।
স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, গত ৪-৫ বছরে এতটা ঝড়ো হাওয়া হয়নি।
দুর্যোগ কবলিত গ্রামে প্রায় ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সেখানে গিয়ে একশ’ জনের বেশি গ্রামবাসীকে উদ্ধার করেছে।
জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কের এক ডজন স্থানে ভূমিধস ও কাদার স্রোত দেখা গেছে, ফলে যান চলাচল সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে।
ট্রাফিক বিভাগের এক মুখপাত্র জানিয়েছে, ভূমিধস, কাদা স্রোত ও পাথর গড়িয়ে পড়ার কারণে এই গুরুত্বপূর্ণ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সূত্র: এনডিটিভি।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।