আল ইহসান ডেস্ক:
পশ্চিম তীরের শাসক প্যালেস্টাইন অথরিটির (পিএ) সঙ্গে যুক্ত কোনও গোষ্ঠীকে সামরিক অভিযানের পরিকল্পনা করতে দেখা গেলে অধিকৃত পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ। গত সোমবার সে জানায়, এমন পরিস্থিতি তৈরি হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা, তাদের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে এক ব্যাপক অভিযান চালানো হবে।
সাংবাদিকদের কাৎজ বলে, নিরাপত্তা পরিস্থিতির ‘অবনতি ঘটলে’ এ ধরনের অভিযানের প্রস্তুতি নিতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছে ইহুদীবাদী প্রধান সন্ত্রাসী।
à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অস্ট্রিয়ার ইউরোপ, সংহতকরণ ও পরিবার বিষয়ক ফেডারেল মন্ত্রী মুসলিম ব্রাদারহুড এবং আরও কয়েকটি সংগঠনকে সেদেশের সংবিধানে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে সে সতর্ক করে বলেছে, সরকারের এই কঠোর পদক্ষেপের আওতায় অস্ট্রিয়ার অফিশিয়ালি স্বীকৃত বৃহত্তম মুসলিম সংগঠন ‘ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া’ও (আইজিজিও) চলে আসতে পারে। একই সাথে ধর্মীয় নেতাদের চরমপন্থার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানায় সে।
ক্রমবর্ধমান উগ্রবাদ প্রতিরোধে অস্ট্রিয়া সরকারের উদ্বেগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ‘ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী শিক্ষার্থীদের স্কুলে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা প্রথমবারের মতো কার্যকর হচ্ছে। নতুন শিক্ষাবর্ষ শুরুর সঙ্গে সঙ্গে ভিয়েনাসহ দেশটির কয়েকটি রাজ্যের স্কুলে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।
তবে দেশটির প্রধান মুসলিম সংগঠনসহ বিভিন্ন গোষ্ঠী এটিকে বৈষম্যমূলক বলে নিন্দা জানিয়েছে। একই সঙ্গে আইনটি আদালতে চ্যালেঞ্জ হওয়ারও সম্ভাবনা রয়েছে।
অস্ট্রিয়ার তিনটি মধ্যপন্থী দলের জোট সরকার স্কুলে হিজাব নিষিদ্ধ করার প্রস্তাব দেয়। গত ডিসেম্বর দেশটির পার্লামেন্টে আইনটি পাশ হয়। এতে ডানপন্থী ফ্রিডঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরের নিরাপত্তা সমীকরণে প্রায় একই সময়ে এসেছে দুটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হয়েছে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
গত ১৩ আগস্ট রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চুক্তির অধীনে রাজনৈতিক ও সামরিক সমন্বয়ের ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে তিন দেশ। পরবর্তীতে ৩১ আগস্ট পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, চুক্তির অধীনে সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠায় একমত হয়à§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
টাইফুন সাউডেলের প্রভাবে প্রবল বর্ষণে চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানের চেংজিয়াংয়ের পুতিয়ান শহরের একটি বাঁধ ভেঙে গেছে। এতে নিখোঁজ হয়েছে মুলান নদীর তীরে অবস্থিত শহরটির বহু মানুষ।
টাইফুনের প্রভাবে গত ৪ সেপ্টেম্বর ভোর থেকে ভারী বর্ষণ শুরু হয় চেংজিয়াংয়ে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ওইদিন স্থানীয় সময় বিকেল ৪টার দিকে মুলান নদীর বাঁধ ভেঙে গিয়ে শহরে ঢুকে পড়ে পানি। এতে অনেক এলাকা প্লাবিত হয়ে যায়।
আকস্মিক এই বন্যা বিপর্যয়ের পরের দিন পুতিয়ান শহরের এক প্রশাসনিক কর্মকর্তা চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়াকে ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের উপর আক্রমণের মাত্রা বাড়িয়েছে। তারা ফিলিস্তিনিদের জলপাই বাগানে ব্যাপক মাত্রায় হামলা চালাচ্ছে। চলতি বছরের জলপাই ফসল এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে সহিংস হওয়ার পথে।
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা শনিবার বসতি স্থাপনকারীদের সহিংসতার বেশ কয়েকটি ঘটনার খবর দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে উত্তর পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে বেইতা এবং হুওয়ারা শহরের কাছে এবং রামাল্লাহর কাছে সিনজিল শহর।
ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জলপাই ফসল কাটার সময় উপর গুল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
একটি মার্কিন গণমাধ্যম স্বীকার করেছে, যুক্তরাষ্ট্রের শক্তি ও ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে ইরানের ধারণা আগের তুলনায় আরও স্পষ্ট হয়েছে।
মেহর নিউজ এজেন্সি আল-মায়াদিন নেটওয়ার্কের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী ইরান এখন আগের চেয়ে নিজের সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা সম্পর্কে বেশি সচেতন হয়ে উঠেছে।
এই খবর এমন সময় প্রকাশিত হলো, যখন কিছুদিন আগে মার্কিন থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাড বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দুই বছরেরও বেশি সময় পর গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় ১০০ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত রোববার গাজা সিটির জেইতুন এলাকায় এসব মৃতদেহ স্বজনদের সামনে আনা হয়।
গাজার সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি দখলদারদের হামলায় ধ্বংস হওয়া কয়েকটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে এসব মৃতদেহ উদ্ধার করে। পরে সেগুলো গাজা শহরের ইমাম আল-শাফি মসজিদের কাছে রাখা হয়। সেখানে স্বজনেরা প্রিয়জনদের শেষবারের মতো দেখেন এবং দাফনের প্রস্তুতি নেন।
গাজার সিভিল ডিফেন্সের চলমান উদ্ধার প্রকল্পের দ্বিতীয় ধাপে গাজ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুথি স্বাধীনতাকামীদের সংঘর্ষে অন্তত ১৪০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। ইয়েমেনে গত কয়েক বছরের মধ্যে চলা অন্যতম ভয়াবহ লড়াইয়ে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে উভয় পক্ষের সামরিক সূত্র জানিয়েছে।
ইয়েমেনের সরকারি বাহিনীর দুই সামরিক কর্মকর্তা বলেছেন, গত শনিবার দুপুর থেকে রোববার ভোরের মধ্যে সরকারি বাহিনীর অন্তত ৮৪ সৈন্য নিহত হয়েছেন; যাদের অধিকাংশই রকেট হামলায় প্রাণ হারিয়েছেন। অন্যদিকে চারটি হুথি সূত্র বলেছে, একই সময়ে তাদ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নতুন একটি নৌপথ চালুর ঘোষণা দিতে যাচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, ওমানের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত এই নতুন নৌপথের বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, নতুন করিডরের প্রবেশ ও বের হওয়ার পথ ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ওমানের সঙ্গে আলোচনা করেই নৌপথটির অবস্থান নির্ধারণ করা হয়েছে।
রেজাই বলেন, হরমুজ প্রণালির মধ্য দিয়ে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত নতà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আর এ হামলায় যুক্ত করা হবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী হামাস, ইয়েমেনের হুথি এবং ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীকে।
গত রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
২০২৩ সালের ৭ অক্টোবর অবৈধভাবে দখল করে রাখা ফিলিস্তিনের ভূখ-ে (ইসরায়েল) হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে ওই সময় তারা ইরান বা হিজবুল্লাহকে এ ব্যাপারে অবহিত করেনি। এর বদলে নিজেরা এক হামলা চালায়।
হামাসের হামঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বলিভিয়ার একটি সামরিক ব্যারাকে বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়েছে। গত রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেছে, স্থানীয় সময় ২টা ৩০ মিনিটের দিকে ব্যারাকের যেখানে একটি আর্টিলারি রেজিমেন্ট মোতায়েন ছিলো, সেখানে ‘পাইরোটেকনিক উপাদান’ বিস্ফোরিত হলে অন্তত ৮১ জন আহত হয়েছে। এছাড়া আরো সাতজন নিখোঁজ রয়েছে।
রয়টার্সের খবর অনুযায়ী, স্বাস্থ্য কর্মকর্তারা বলেছে, রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচায় এই ঘটনায় ১০ থেকে ১৫ জন নিহত হয়েছে বল বাকি অংশ পড়ুন...












