আল ইহসান ডেস্ক:
সুদানের গৃহযুদ্ধে শুধু নারীরাই নয়, সেনাদের সম্ভ্রমহরণের শিকার হচ্ছেন ছেলে শিশুরাও। নবজাতকরাও তাদের বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না। ইউনিসেফের এক প্রতিবেদনে উঠে এসেছে, সুদানের গৃহযুদ্ধে সম্ভ্রমহরণের শিকারদের মধ্যে এক বছর বয়সী শিশুরাও আছে।
প্রতিবেদনে বলা হয়, নারী ও শিশুদের নির্বিচারে সম্ভ্রমহরণকে যুদ্ধের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ২০২৪ সালে ২২১টি শিশু সম্ভ্রমহরণের ঘটনা নথিবদ্ধ করেছে সংস্থাটি। তবে, প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। এসব সম্ভ্রমহরণের ঘটনার মধ্যে ১৬ জন ভুক্তভোগীর বয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের হাইফা শহরের একটি পরিবহন স্টেশনে গত সোমবার ছুরিকাঘাতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। স্থানীয় চিকিৎসকরা এ তথ্য জানিয়েছে। এ ছাড়া হামলাকারীও নিহত হয়েছে জানিয়ে পুলিশ এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে চিহ্নিত করেছে।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘একজন সন্ত্রাসী একটি বাস থেকে নেমে একাধিক নাগরিককে ছুরিকাঘাত করে এবং পরে নিরাপত্তাকর্মী ও একজন সাধারণ নাগরিক তাকে ঘটনাস্থলেই হত্যা করে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, হামলাকারী দখলদার ইসরায়েলের সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সদস্য ছিলো, যে শফারাম শহরের বাসিন্দা ও গত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পবিত্র রমাদ্বান শরীফ মাসের শুরুতেই গাজায় সব ধরনের ত্রাণ ও পণ্যের প্রবেশ আটকে দিয়েছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। একইসঙ্গে তারা হুমকি দিয়েছে, হামাস যদি ফিলিস্তিনি ভূখ-ে অস্থায়ী যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব গ্রহণ না করে, তবে এর ‘পরিণতি’ ভোগ করতে হবে।
দখলদার ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর দপ্তর গত ২ মার্চ এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছে, গাজা উপত্যকায় সব ধরনের পণ্য ও ত্রাণ প্রবেশ বন্ধ থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, জিম্মিদের মুক্তি ছাড়া কোনো যুদ্ধবিরতি মেনে নেবে না দখলদার ইসরায়েল। হামাস যদি তাদের অবস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কানোতে পুলিশ প্রকাশ্যে খাওয়া-দাওয়া করতে দেখায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা সকলেই মুসলিম, পাশাপাশি রোযার শুরুতে খাবার বিক্রি করতে দেখা গেছে এমন ব্যক্তিদেরও গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
হিসবাহের ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদ্দিন জানিয়েছেন, রোযা না রাখার জন্য ২০ জন এবং খাবার বিক্রি করার জন্য পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া এ অভিযান পুরো মাসজুড়ে চলবে।
তিনি বলেন, ‘এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, আমরা অমুসলিমদের নিয়ে মাথা ঘামাই না।’ আমিনুদ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় পবিত্র রমাদ্বান শরীফ মাসের আমলগুলি মহাসমারোহ ও যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের আয়োজন করা হয়।
পবিত্র রমাদ্বান শরীফ মাস আসার আগেই সোমালিয়ার সর্বস্তরে শুরু হয় প্রস্তুতি। ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা, প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখা এবং পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র রমাদ্বান শরীফের তাৎপর্য নিয়ে আলোচনা করা তাদের রেওয়াজ। বাজারেও এর প্রভাব স্পষ্ট, রমাদ্বান শরীফের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা বেড়ে যায়।
সোমালিরা প্রতিদিন মাগরিবের পর অত্যন্ত আনন্দের সঙ্গে উচ্চ গলা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাপানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে, এবং এটি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। এই দাবানলে এখন পর্যন্ত বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ হাজার ২০০ এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
উত্তর-পূর্ব জাপানের অফুনাতো শহরে প্রায় এক সপ্তাহ আগে দাবানল ছড়িয়ে পড়ে। আবহাওয়াবিদদের মতে, অস্বাভাবিক শুষ্ক শীত ও প্রবল বাতাস এই আগুনের মূল কারণ। গত সোমবার পর্যন্ত দাবানল ২ হাজার ১০০ হেক্টর ভূমি জ্বালিয়ে দিয়েছে এবং অগণিত ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। এছাড়া ২ হাজার মানুষ ঘর-বাড়ি পু বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের বিভক্ত হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে এবং তা এড়ানো খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
গত রোববার (২ মার্চ) বার্তা সংস্থা এএফপি জানায়, ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে আলোচনায় এ মন্তব্য করে মেলোনি।
ইউক্রেন ও বৃহত্তর ইউরোপের নিরাপত্তা নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া একটি শীর্ষ সম্মেলনের আগে কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে মেলোনি।
সেখানে সে বলেছে, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে একে অপরের সঙ্গে কথা বলা এবং সম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের উপ-অর্থমন্ত্রী ফুরুদ আসগারি বলেছে, গত ১১ মাসে ইরানের তেল-বহির্ভূত বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৭৬ মিলিয়ন ১০২ হাজার টন। গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বাণিজ্যের এই পরিমাণ ৯.২ শতাংশ বেশি।
আসগারি আরো বলেছে, গত ১১ মাসে ইরান থেকে ১৪১ মিলিয়ন টন পণ্য রপ্তানি করা হয়েছে, ওজনের দিক থেকে যার পরিমাণ ১২.৬ শতাংশ বেশি।
উল্লেখ্য, ইরানের বন্দরগুলোতে ২১৫ মিলিয়ন টন পণ্য লোড এবং আনলোড করা হয়েছে।
অপরদিকে, বন্দর ও সমুদ্র সংস্থার ঘোষণা অনুসারে, গত ১১ মাসে ইরানের বন্দর ও সমুদ্র সংস্থার মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত বন্দরগুলো বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। সে বলেছে, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে জেলেনস্কি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেছে ল্যাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করে না বলেও অভিযোগ করেছে সে।
ল্যাভরভ বলেছে, ‘ক্ষমতায় এসে ভোল পাল্টেছে ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে শান্তির বার্তা শুনিয়েছে। বলেছে, রাশিয়ার ভাষা ও সংস্কৃতি দু’দেশেরই সাধারণ সংস্কৃতি। এই সংস্কৃতি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সউদী আরব সরকার দেশের বাইরে অবস্থানরত ভিন্নমতাবলম্বীদের ফেরার আহ্বান জানিয়েছে এবং আশ্বাস দিয়েছে যে, যদি তারা গুরুতর কোনো অপরাধে জড়িত না থাকে, তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা প্রধান আব্দুল আজিজ আল-হোওয়ারিনি এ ঘোষণা দেয়।
গতকাল সোমবার (৩ মার্চ) এক সাক্ষাৎকারে আল-হোওয়ারিনি বলেছে, সউদী আরব শাস্তির পরিবর্তে পুনর্বাসনের ওপর গুরুত্ব দিচ্ছে এবং যারা বিদেশি প্রভাবের কারণে বিভ্রান্ত হয়েছে, তাদের স্বদেশে ফিরে আসার জন্য উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে। সে আরও জানায়, যুবরাজ বিন সাল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর পুনর্গঠনের জন্য অর্থ দিতে দখলদার ইসরায়েলকে বাধ্য করা উচিত বলে মনে করে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল-ফয়সাল।
সৌদি আরবের এই কূটনীতিক দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের দুর্দশা এবং ইসরায়েলি ধ্বংসযজ্ঞ নিয়ে সোচ্চার ছিলো। সে মনে করে, দখলদার ইসরায়েল বারবার গাজা শহর ধ্বংস করেছে।
আরব নিউজের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম ফ্র্যাঙ্কলি স্পিকিং’-এ উপস্থিত হয়ে প্রিন্স তুর্কি বলেছে, আমি বেশ কিছুদিন ধরেই বলে আসছি যে, শুধু গাজায় নয়, পশ্চিম তীরের পুনর্গঠনের জন্যও তহবিল থাকা উচ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পবিত্র রমাদ্বান শরীফ মাস উপলক্ষে ১০ হাজার পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড় ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের ৬৪৪টি প্রধান সুপারমার্কেট। এর মধ্যে একটি কো-অপারেটিভ একাই ৩৫ মিলিয়ন দিরহাম মূল্যের ছাড় দিয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
খালিজ টাইমসের খবরে জানা যায়, রমাদ্বান শরীফ মাস জুড়ে লুলু হাইপার মার্কেটের ৬০০টিরও বেশি শাখায় সাড়ে পাঁচ হাজার পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। আরেকটি কো-অপারেটিভ পাঁচ হাজারের বেশি পণ্যে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা ও বাণিজ্য বাকি অংশ পড়ুন...












