আল ইহসান ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় আটক পণবন্দীদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছে মার্কিন ট্রাম্প।
গত বুধবার (৫ মার্চ) ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া একটি দীর্ঘ বার্তায় বলেছে, ‘আমি সন্ত্রাসী ইসরায়েলকে কাজ শেষ করার জন্য যা যা প্রয়োজন তা পাঠাচ্ছি। যদি আপনারা আমার কথা মতো কাজ না করেন তাহলে একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না।’
পণবন্দীদের বিষয়ে হোয়াইট হাউস হামাসের সাথে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করার মাত্র কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প এ বার্তা দেয়।
ট্রাম্প বলেছে, ‘সব পণবন্দী বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্য সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ‘হামলার মুখে’ পড়েছে বলে খবর পাওয়া গেছে। লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা তার গাড়ির কাছে চলে যায় এবং সেই সঙ্গে ভারতের জাতীয় পতাকা ছেঁড়া হয় বলে অভিযোগ উঠেছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর এই হামলা চেষ্টার নেপথ্যে রয়েছে খলিস্তানপন্থিরা। গত বুধবার (৫ মার্চ) চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলো জয়শঙ্কর। খলিস্তানপন্থিরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলো অদূরে রাস্তার ওপর। পুলিশের সামনেই ভারত-বিরোধী সেøাগান দেয় তারা।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ‘বিরল’ সাইক্লোন আলফ্রেড। সামুদ্রিক এ ঝড়টিকে বিরল বলা হচ্ছে কারণ, গত ৫০ বছরে সেখানে কোন সাইক্লোনের দেখা মেলেনি। পানিতে তলিয়ে যেতে পারে এমন অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
দেশটির কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের ৫০০ কিলোমিটার উপকূলীয় এলাকাজুড়ে এটির প্রভাব পড়বে। শক্তিশালী এ ঝড়টির প্রভাবে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে।
সাইক্লোন আলফ্রেড ক্যাটাগরি-২ ঝড় হিসেবে আজ জুমুয়াবার (৬ মার্চ) অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহৎ শহর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
খেলাপি ঋণের ভারে নিমজ্জিত ব্যাংক খাত। আর এই খেলাপির কারণে পাল্লা দিয়ে বাড়ছে নিরাপত্তা সঞ্চিতি ঘাটতিও। ভালো এবং মন্দ ঋণের বিপরীতে পর্যাপ্ত পরিমাণ প্রভিশন তথা নিরাপত্তা সঞ্চিতি রাখতে হয় ব্যাংকগুলোকে। তবে ঋণ জালিয়াতি এবং অব্যবস্থাপনাসহ নানা অনিয়মের কারণে ব্যাংক খাতের খেলাপি ঋণ যে হারে বাড়ছে, একই হারে পরিচালন মুনাফা না বাড়ায় পর্যাপ্ত প্রভিশন রাখতে পারছে না সরকারি ও বেসরকারি খাতের বেশ কয়েকটি ব্যাংক।
ফলে ২০২৪ সালের ডিসেম্বর মাস শেষে দেশের ব্যাংক খাতের মোট প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি এক লাখ ছয় হাজার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে মাঠ দখলের প্রতিযোগিতায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। ইতোমধ্যে নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। তবে, সে লড়াইয়ে খানিকটা এগিয়েছে জামাত। দুঃসময়ে ছেড়ে যায়নি এমন জনপ্রিয়দের প্রার্থী করতে চায় বিএনপি। অন্যদিকে জনপ্রিয়তার লড়াইয়ে এগিয়ে থাকাদের নিয়ে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি করে প্রার্থী তালিকা করছে জামাত।
ডিসেম্বরে নির্বাচনের আশ্বাস দিলেও কৌশলে সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিএনপি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সদস্য নূর খান বলেছেন, বগুড়া পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়া গেছে। যেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দিদের এনে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো। গত মঙ্গলবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
নূর খান বলেন, পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল। যেটি একেবারেই ‘এবসার্ট’ একটা ব্যাপার। সেটি আমরা বগুড়ায় পেয়েছি। আমাদের ধারণা অনেক ক্ষেত্রে এ ধরনের বন্দিশালা আরো পাবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূর খান বলে বাকি অংশ পড়ুন...
মেহেরপুর সংবাদদাতা:
জ্বালানি তেল, রাসায়নিক সার, কীটনাশক ও কৃষি শ্রমিকের দাম বেড়েছে। সে অনুপাতে দাম বাড়েনি কৃষকের উৎপাদিত পেঁয়াজের। হঠাৎ পেঁয়াজের দামপতনে দিশেহারা হয়ে পড়েছেন জেলার কৃষক। বর্তমানে মেহেরপুরের বাজারগুলোতে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। গত কয়েক বছর ধরে পেঁয়াজের দাম ভালো পাওয়ায় এ বছর মেহেরপুরের প্রান্তিক কৃষকেরা গত এক যুগের মধ্যে এ প্রথম লক্ষ্যমাত্রার দ্বিগুণ পেঁয়াজ চাষ করেছেন। নতুন পেঁয়াজ ওঠার পর জেলার বাজারগুলোতে দাম অর্ধেকের নিচে নেমে এসেছে। ফলে নায্যমূল্যে না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে। গত মাসে ৩৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ২.৭৭ শতাংশ বেশি। যদিও চলতি অর্থবছরের সাত মাসের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে গত ফেব্রুয়ারিতে।
পণ্য রপ্তানির এই হালনাগাদ পরিসংখ্যান গত মঙ্গলবার প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। তাতে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারিতে রপ্তানি হয়েছে তিন হাজার ২৯৪ কোটি ডলারের পণ্য।
গত অর্থবছরের একই সময়ে এই রপ্তানির পরিমাণ ছিল দুই হাজার ৯৮০ কোটি ডলার। স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
এক ইহুদি বিশ্লেষক ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এবং এই সংগঠনের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান শহীদ ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে তেল আবিবের অসহায়ত্ব স্বীকার করেছে।
সামরিক বিশ্লেষক নোয়াম বলেছে, এক দশক ধরে আমরা অন্ধের মতো ছিলাম, আর এই সময়টায় হামাস ইসরাইলি সন্ত্রাসবাদী সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় পরাজয় নিশ্চিত করার ক্ষেত্র তৈরি করছিল।
আরেক ইহুদী সামরিক বিশেষজ্ঞ আমোস একটি বিশ্লেষণে সেও স্বীকার করেছে যে, ২০২৩ সালের ৭ অক্টোবরের ফিলিস্তিনি অভিযানের সামনে ইসরাইলি সেনাবাহিনী ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে, একটি জাতীয় চুক্তির মাধ্যমে গাজার ভবিষ্যতের ব্যাপারে যেকোনো পদক্ষেপ নেয়া উচিত এবং হামাস কোনও বিদেশী শক্তিকে গাজার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে দেবে না।
এই বিবৃতিটি এমন এক পরিস্থিতিতে জারি করা হয়েছে যেখানে মিশরে "ফিলিস্তিন শীর্ষ সম্মেলন" নামে আরব রাষ্ট্রপ্রধানদের একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলনে আরব রাষ্ট্রপ্রধানরা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরোধিতা করার পাশাপা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যার কবলে পড়েছে স্পেন। বন্যায় কমপক্ষে ১৫৮ জনের মৃত্যু হয়েছে। কেবল ভ্যালেন্সিয়াতেই ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বহু মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা করছে। এই দুর্যোগ মোকাবিলায় স্পেনের সহস্রাধিক সেনা সদস্য, আঞ্চলিক ও স্থানীয় জরুরি পরিষেবা কর্মীদের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
আবহাওয়াবিদরা বলছে, মঙ্গলবার ভ্যালেন্সিয়ার কিছু অংশে আট ঘণ্টায় এক বছরের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার বলেছে, পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদে বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
টেকনাফের গহিন পাহাড়ে অপহরণকারী চক্রের আস্তানা থেকে একই পরিবারের অপহৃত ১১ নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা।
গত মঙ্গলবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী গহিন পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। পরে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অপহৃত নারী ও শিশুসহ ১১ জনকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, আলীখালীর রিদুয়ান নামের এক ব্যক্তির নেতৃত্বে স্থানীয় একই পরিবারের ১১ জনকে অপহরণের খবরে অভিযান চালানো হয়। গহিন পাহাড়ে বাংলাদেশ নৌবা বাকি অংশ পড়ুন...












