নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারেক জিয়া হচ্ছে খাম্বা ব্যাপারী। তাদের কাজ ছিল লুটপাট করা। হাওয়া ভবনের আরেক নাম খাওয়া ভবন। অপরদিকে প্রধানমন্ত্রীর ছেলে মেয়েরা চাকরি করে খায়, তারা ব্যবসা করে না, সাধারণ জীবনযাপন করে।
গতকাল জুমুয়াবার রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কিছুদিন আগে ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছিলো। সরকারের সঙ্গে কথাবার্তা বলেছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ঘটনায় প্রমাণ করে এই সংবিধান দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না। তাই বিএনপি সংবিধান সংশোধনের কথা বলছে।
যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না, সেই নির্বাচনে বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, পাহারা দিয়ে আন্দোলন ঠেকাতে পারবেন না। পালানোর পথ খুঁজে পাবেন না। সরকারের পদত্যাগের দাবি সারা দেশে ছড়িয়ে গেছে। একটাই দাবি, এই মুহূর্তে সরকারের পদত্যাগ।
গতকাল জুমুয়াবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজ বাকি অংশ পড়ুন...
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ জেলার লাখাইয়ে প্রসূতির জরায়ুতে ভাঙা সুঁই রেখেই সেলাই করার দুই মাস পর ফের অস্ত্রোপচার করে তা বের করা হয়েছে।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ ঘটনাটি কয়েক মাস আগের হলেও জুমুয়াবার তা জানাজানি হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী শামসুল আরেফীনও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী শিপা আক্তার লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের জিরু-া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী।
তবে এ ঘটনায় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও সমাধান মেলেনি। এদিকে বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহে কিডনিতে পাথর অস্ত্রোপচারের পর রেখা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি যমজ সন্তানের অন্তঃসত্ত্বা ছিলেন। স্বজনদের অভিযোগ, অজ্ঞান না করেই ওই নারীকে অস্ত্রোপচার করা হয়।
গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে নগরীর চর ব্রাহ্মপল্লী এলাতার পেশেন্ট কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। রেখা আক্তার জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার মাহবুল আলমের স্ত্রী। তিনি ১৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন।
রেখার স্বামী মাহবুল আলম বলেন, আমার স্ত্রীর গর্ভে দুটি সন্তান ছিল। সম্প্রতি পরীক্ষা ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সৌর বিদ্যুৎকেন্দ্রের নিচের অংশে কৃষি উৎপাদনে সফলতা পেয়েছে বিদ্যুৎ বিভাগ। যা দক্ষিণ এশিয়াতে প্রথম বলে জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।
নসরুল হামিদ বলেন, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশেই প্রথম বাণিজ্যিক সৌর বিদ্যুৎকেন্দ্রের নিচে সফল কৃষি উৎপাদন শুরু হলো। নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সিরাজগঞ্জ ৭.৬ মেগাওয়াট ক্ষমতার গ্রিড সংযুক্ত বিদ্যুৎকেন্দ্রের নিচে কুমড়ার বীজ থেকে কুমড়ার চারা গজানোর খবর জানিয়েছিলাম আমরা গ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি বিভাগের বিভিন্ন দফতর ও কোম্পানিতে ৮ হাজার ৯৬৫ পদ শূন্য। সে তালিকা চেয়েছেন জ্বালানি বিভাগে যোগ দেওয়া নতুন সচিব। শিগগিরই শূন্যপদে জনবল নিয়োগ শুরুর প্রক্রিয়া হাতে নেওয়া হতে পারে বলে জ্বালানি বিভাগ সূত্র বলছে।
জ্বালানি বিভাগের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা জানান, বাপেক্স এবং বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানিতে (বিজিএফসিএল) নিয়োগ প্রক্রিয়া চললেও অন্য প্রতিষ্ঠানগুলোতে রয়েছে চরম কর্মী খরা। কর্মকর্তাদের দাবি লোকবলের অভাবে দৈনন্দিন কাজ ঠিকঠাক হচ্ছে না।
কোভিড-১৯ এর দুই বছরে লোকবল নিতে পারেনি বিদ্যুৎ, জ্বালানি ক বাকি অংশ পড়ুন...
বিশ্বের সবচেয়ে দামি আম হয় জাপানে। এ আমের নাম মিয়াজাকি। বিশ্ববাজারে মিয়াজাকি লাখের বেশি টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে।
আমটির বিশেষ চাহিদা ও দাম দেখে এবার ভারতের মালদহে চাষ হতে চলেছে এ আম।
এই আমের একেকটি গাছের চারার দাম প্রায় এক হাজার টাকা। মিয়াজাকি আম দেখতে অনেকটা উটপাখির ডিমের আকৃতির। এ আমের রং সাধারণ আমের মতো নয়। এ আমের রং বেগুনি। তবে পাকলে লাল রঙের হয়।
জানা গেছে, জাপান থেকে এ আম ব্র্যান্ডেড করে বিশ্ববাজারে বিক্রি করা হয়। ভারতীয় টাকায় প্রায় দুই লাখ টাকা কেজি দরে বিক্রি হয় এ আম। একটি আমের ওজন সর্বোচ্চ ৩৫০ গ্রাম পর্যন্ত হয়।
বর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গণমাধ্যম দেশকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। তবে নিজেদের কাটতি বাড়ানোর জন্য গণমাধ্যম অনেক সময় টুইস্ট করে। টুইস্ট করা বাদ দিয়ে সত্য কথা বললে দেশের অনেক উপকার হবে।
গতকাল জুমুয়াবার সিলেট নগরের জিন্দাবাজারে একটি হোটেলের সম্মেলনকক্ষে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশে একের পর এক বিদেশি কূটনীতিকের সফর প্রসঙ্গে দেওয়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দু বাকি অংশ পড়ুন...
দিনাজপুর সংবাদদাতা:
বাংলাদেশের প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
গতকাল জুমুয়াবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আগে দেশে এত মেডিকেল কলেজ ছিল না। মাত্র আটটা মেডিকেল কলেজ ছিল। এখন সরকারি মেডিকেলের সংখ্যা ৩৭টি। আর বেসরকারি ৭০টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় ও প্রতিটি জেলা শহরে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদ-াদেশপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী জাছিজার রহমান ওরফে খোকাকে গ্রেফতার করেছে র্যাব-২। দীর্ঘ ১৪ বছর পলাতক থাকার পর রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল জুমুয়াবার (১৭ ফেব্রুয়ারি) র্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মুহম্মদ আনোয়ার হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তহবিল ঘাটতির কারণ দেখিয়ে বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে জাতিসংঘের সংস্থা ওয়ার্ল্ড ফুড পোগ্রাম-ডব্লিউএফপি।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, সহায়তা কমিয়ে দেওয়া হলে বিশ্বের সবচেয়ে বড় এই শরণার্থী শিবিরে খাদ্য নিরাপত্তা নিয়ে সঙ্কট এবং পুষ্টিহীনতা আরও বাড়বে।
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল আরও কয়েক লাখ রোহিঙ্গা। বর্তমানে ১২ লাখের বেশ বাকি অংশ পড়ুন...












