‘উপরে সৌর বিদ্যুৎকেদ্র, নিচে কুমড়ার চাষ’
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ তাসি, ১৩৯০ শামসী সন , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৪ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সৌর বিদ্যুৎকেন্দ্রের নিচের অংশে কৃষি উৎপাদনে সফলতা পেয়েছে বিদ্যুৎ বিভাগ। যা দক্ষিণ এশিয়াতে প্রথম বলে জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।
নসরুল হামিদ বলেন, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশেই প্রথম বাণিজ্যিক সৌর বিদ্যুৎকেন্দ্রের নিচে সফল কৃষি উৎপাদন শুরু হলো। নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সিরাজগঞ্জ ৭.৬ মেগাওয়াট ক্ষমতার গ্রিড সংযুক্ত বিদ্যুৎকেন্দ্রের নিচে কুমড়ার বীজ থেকে কুমড়ার চারা গজানোর খবর জানিয়েছিলাম আমরা গত নভেম্বরে। এবার সেই গাছে কুমড়া ধরার সুখবর জানাচ্ছি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতি ইঞ্চি জমিতে ফসল উৎপাদনের নির্দেশ দিয়েছেন। সৌর বিদ্যুৎকেন্দ্রের অনাবাদী জমিতেও ফসল ফলিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করছে বিদ্যুৎ বিভাগ।’
এর আগে ২২ নভেম্বর এক ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী জানান, ‘সিরাজগঞ্জে নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের সাড়ে ৬ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রের নিচে পরীক্ষামূলক কুমড়ো গাছ লাগানো হয়েছিল। সেখানে চারা হয়েছে। কাঙ্খিত সবজি উৎপাদন হলে পরবর্তীতে ছায়া ফসল (শেডস ক্রপস) লাগানো হবে।
নসরুল হামিদ আরও বলেন,এ ধরনের উদ্যোগ দক্ষিণ এশিয়াতে এই প্রথম। আমরা পরিকল্পনা করছি, দেশের সকল সৌর বিদ্যুৎকেন্দ্রের পতিত জায়গায় সবজি ও ফসল চাষ করে প্রতি ইঞ্চি অনাবাদি জমিকে খাদ্য উৎপাদনের আওতায় নিয়ে আসার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)