জরায়ুতে সুঁই রেখেই সেলাই, বের করা হলো দু’মাস পর
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ তাসি, ১৩৯০ শামসী সন , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৪ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
হবিগঞ্জ জেলার লাখাইয়ে প্রসূতির জরায়ুতে ভাঙা সুঁই রেখেই সেলাই করার দুই মাস পর ফের অস্ত্রোপচার করে তা বের করা হয়েছে।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ ঘটনাটি কয়েক মাস আগের হলেও জুমুয়াবার তা জানাজানি হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী শামসুল আরেফীনও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী শিপা আক্তার লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের জিরু-া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী।
তবে এ ঘটনায় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও সমাধান মেলেনি। এদিকে ওই প্রসূতির শারিরীক অবস্থার অবনতি হয়েছে বলে তার স্বামী মনিরুল ইসলাম জানিয়েছেন।
মনিরুল বলেন, গত ২৮ সেপ্টম্বর তার স্ত্রী শিপা আক্তারের প্রসব ব্যথা শুরু হলে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে হাসপাতালের মিডওয়াইফ রুবিনা আক্তারের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারিতে একটি মেয়ে সন্তান হয় শিপার। ডেলিভারির সময় শিপার জরায়ুর কিছু অংশ কাটতে হয়েছিল। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর থেকেই সেলাইয়ের জায়গায় ব্যথা অনুভব করে শিপা এবং এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন।
“এরপর ১৮ নভেম্বর একটি বেসরকারি হাসপাতালে গিয়ে এক্স-রে করলে দেখা যায়, শিপার জরায়ুতে ভাঙা সুইয়ের একটি অংশ রয়ে গেছে। পরে ওই মাসের ২৫ তারিখ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফের অস্ত্রোপচারের মাধ্যমে ভাঙা সুইয়ের অংশটি বের করা হয়। তবে শিপা এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।”
মনিরুল আরও বলেন, এ ঘটনায় গত ২৭ নভেম্বর লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এতে মিডওয়াইফ রুবিনা আক্তারসহ নার্সদের বিরুদ্ধে তার স্ত্রীর চিকিৎসায় অবহেলা ও জরায়ুতে ভাঙা সুঁই রেখে সেলাই করার অভিযোগ করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)