নিজস্ব প্রতিবেদক:
গণভবনে ডাক পেতে যাচ্ছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সেখানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে গণভবনে ডাকা হতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
দলীয় সূত্রমতে, আগামী উপজেলা নির্বাচনের দিকনির্দেশনা, দলীয় কোন্দল নিরসনের লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদ্য নির্বাচিত দলীয় সংসদ সদস্য ও স্বতন্ত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মানের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা শুরু হয়। নতুন সরকারের প্রথম এ সচিব সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের সভায় আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের নির্দেশনার পাশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত ১৪ বছরে ১৪ বার পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। এবারও দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে। এজন্য কারিগরি সমীক্ষা শেষ করেছে সংস্থাটি। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। বিশ্লেষকরা বলছেন, এমনিতেই মূল্যস্ফীতি চেপে বসে আছে সবার ঘাড়ে, পানির দাম বাড়ানো হলে পরিস্থিতি আরও খারাপ হবে। জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। সবকিছুতে নেতিবাচক প্রভাব পড়বে।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, পানির দাম বাড়ানোর বিষয়ে একরকম নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে তারা। কিছু প্রক্রিয়া শেষ করে নতুন দাম ঘোষণা করা হবে।
জানা গেছে, রাজধানীর গ্রাহকদের প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন জেলা থেকে ঢাকায় সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক প্রবেশের সময় ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা নেওয়ার মুহূর্তে ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক হতে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতেনাতে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানসিক চাপ বাড়ছে। দ্রব্যমূল্য দিন দিন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মূল্যস্ফীতি এখন এমন পর্যায়ে চলে যাচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্তে পরিণত হচ্ছে।
আর নিম্নবিত্ত মহাসংকটে পড়ছে। মানুষ এখন সঞ্চয় ভেঙে খাচ্ছে। যাদের সঞ্চয় নেই, তারা ঋণ করছে। ফলে মানুষের ওপর চাপ বেড়ে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে দিন দিন সংকট আরও বেড়ে যাবে।
নীলফামারীতে আশিকুর মোল্লা বাবু নামে একজন ব্যবসায়ী স্ত্রী ও দুই শিশুকন্যাকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছে। তার অবস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার সংকট লেগেই আছে। আরাকান আর্মির সাথে মিয়ানমার আর্মির যুদ্ধ চলছে। আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না, যুদ্ধ চাইও না। এটা প্রধানমন্ত্রী সবসময় আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকেন। তার মানে এই নয় যে, আমাদের গায়ে এসে পড়বে আর আমরা ছেড়ে দেব। সেটার জন্য আমরা সবসময় তৈরি আছি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গতকাল থেকে বান্দরবানের তুমব্রু সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে লাগাতার গুলি ও মর্টারশেলের শব্দ শোনা যাচ্ছে। মিয়ানমারের একটি গ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দেশের দক্ষিণাঞ্চলের বেশির ভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে গেছে। সবচেয়ে বেশি ছিল বরিশালে। সেখানকার তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি।
উত্তরাঞ্চলে তাপমাত্রা সেই তুলনায় অনেক কম। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। দিনাজপুরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮, নীলফামারীর ডিমলায় ১০.৮, কুড়িগ্রামের রাজারহাটে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা মনে করছেন, রাতের তাপমাত্রা ২ সেলসিয়াস কমে গেলে বিক্ষিপ্তভাবে আরও বাকি অংশ পড়ুন...












