নিজস্ব প্রতিবেদক:
গণ-অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে জুলাই জাতীয় সনদ প্রণয়নে সব রাজনৈতিক দল একমত। তবে সেই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনীতিতে দুটি বিপরীত ধারা তৈরি হয়েছে, যা ক্রমেই দুই মেরুর রাজনীতির দিকে এগোচ্ছে। সংবিধানে জুলাই সনদের প্রাধান্য এবং আদালতে এর বৈধতা নিয়ে প্রশ্ন না তোলার বিধান রেখে প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন। আর নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন এবং এ জন্য গণভোট ও নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের পক্ষে জামাত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে জুলাই সনদের উল্লি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেড় দশকে ব্যাংক লুটপাটের অন্যতম সহায়ক হিসেবে দায়ি করা হয় কেন্দ্রীয় ব্যাংককে। রাজনৈতিক চাপ আর ক্ষমতার কাছে অনেক ক্ষেত্রেই হার মানতে বাধ্য হয়েছে নিয়ন্ত্রক এই সংস্থাটি। এমনকি ব্যবসায়ীদের দাবি পূরণে, আইনের বাইরে গিয়েও জারি করা হয়েছে একের পর এক নির্দেশনা। যাতে ক্ষুণ্ন হয়েছে সংস্থার স্বায়ত্ত¦শাসন।
এই পরিস্থিতি সংশোধনে নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়াতে বিশেষ টাস্কফোর্স গঠন করেন। ড. সাবেত সিদ্দিকীর নেতৃত্বে গঠিত ওই কমিটি বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ সংশোধন করে বাং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তিন বছরের ব্যবধানে দেশে গরিব মানুষের হার কমেনি বরং বেড়েছে। সরকারি হিসাব অনুযায়ী ২০২২ সালে দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ, যা ২০২৫ সালে দাঁড়িয়েছে ২৭.৯৩ শতাংশে। একই সময়ে অতি দারিদ্র্যের হারও বেড়ে ৫.৬ থেকে ৯.৩৫ শতাংশে পৌঁছেছে।
গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) গবেষণা প্রতিবেদন ‘ইকনোমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউজহোল্ড লেভেল ইন মিড ২০২৫’ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনেরন ফের শুনানির জন্য আজ বুধবার (২৭ আগস্ট) দিন নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রধান বিচারক ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেয়।
এর আগে ২০১১ সালের ৬ এপ্রিল এ আপিলের ওপর শুনানি গ্রহণ শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে আপিল বিভাগ। একই বছরের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীর উপর দুই দিনব্যাপী একটি সম্মেলন আয়োজন করছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়| শরনার্থী হিসেবে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠী আসার আট বছর পর সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে| ২০১৭ সালে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমারের দমন-পীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল| মিয়ানমারের সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হয়েছে| এটিকে যুদ্ধাপরাধ ও গণহত্যা হিসেবে বর্ণনা করা হয়েছে|
রোহিঙ্গা অ্যাডভোকেসি গ্রুপের ফোর্সফুলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ কমিটির চেয়ারম্যান কা বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের আশ্রয়শিবিরে ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ উপলক্ষে জেলার উখিয়ার মধুরছড়া আশ্রয়শিবিরের ফুটবল খেলার মাঠে ২৫ থেকে ৩০ হাজার রোহিঙ্গার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সমাবেশ| এতে রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেরার আকুতি তুলে ধরেন| একই সঙ্গে রাখাইনে রোহিঙ্গাদের ‘গণহত্যার’ বিচারের দাবি জানান|
মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নিপীড়নের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট জন্মভিটা ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে| ২০২২ সাল থেকে প্রতিবছর ২৫ আগস্ট দিনটি ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে রোহিঙ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়ার আট বছর পরও মিয়ানমারের মুসলিম সম্প্রদায় রোহিঙ্গাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি| বরং গেল বছর থেকে রাখাইন রাজ্যের দখল নিতে বৌদ্ধ জাতীয়তাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সাথে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সঙ্ঘাতের মধ্যে পড়ে রোহিঙ্গাদের অবস্থা আরো নাজুক হয়ে গেছে| মিয়ানমার নিরাপত্তা বাহিনীর পর এখন রাখাইন রাজ্যের বেশিরভাগ দখলে নেয়া আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর নতুন করে দমন-পীড়ন চালাচ্ছে| তাদের অত্যাচারের হাত থেকে বাঁচতে বাংলাদেশে নতুন করে দেড় লাখ রোহিঙ্গা আশ্রয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে শেখ হাসিনা সরকারের করা অসম চুক্তি পুনর্মূল্যায়নের উদ্যোগ থমকে গেছে| বর্তমান সরকারের নেওয়া এ উদ্যোগ ব্যর্থ করার জন্য অদৃশ্য শক্তির কারসাজি জোরেশোরে কাজ করছে| অভিযোগ পাওয়া গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাত করে চুক্তিটি বহাল রাখার চেষ্টা করা হচ্ছে| এমনও অভিযোগ পাওয়া গেছে, চুক্তিটি বহাল রাখতে বিপুল অঙ্কের ঘুস লেনদেন হচ্ছে|
এ সম্পর্কে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেওয়া অনুসন্ধান কার্যক্রমের ক্ষেত্রেও অনশ্চিয়তা দেখা দিয়েছে| ফলে বাংলাদেশে বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
নাফ নদী থেকে আবারও ট্রলারসহ ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি|
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুরের দিকে টেকনাফ শাহপরীর দ্বীপের ওপারে নাইক্ষ্যংদিয়া মিয়ানমার অংশ থেকে তাদের আটক করা হয়| এর আগে গত শনিবার (২৩ আগস্ট) একদিনে ২৬ জনকে আটক করে আরাকান আর্মি| আটক কাউকে ছেড়ে দেওয়া হয়নি|
স্থানীয় জেলে সলিমুল্লাহ বলেন, সাগরে জেলেরা মাছ ধরতে গিয়ে বারবার আরাকান আর্মির হাতে আটক হচ্ছে| সোমবার আবারও ৭ জেলে মাছ ধরে ফেরার পথে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আরাকান আর্মি আটক করে নিয়ে যায়|
তিনি আরও বাকি অংশ পড়ুন...
হবিগঞ্জ সংবাদদাতা:
সুন্নত মুতাবিক দাড়ি রাখার ক্ষেত্রেও এখন প্রয়োজন হচ্ছে অনুমতির! এমনই ঘৃণ্য ঘটনা ঘটেছে হবিগঞ্জের ৩ পুলিশ সদস্যের সাথে| গত ২১ আগস্ট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক আদেশে তাদের লঘুদ- হিসেবে দুই দিন দুই ঘণ্টা করে ‘পিডি’ প্রদান করা হয়|
জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান স্বাক্ষরিত ওই ন্যাক্কারজনক আদেশে বলা হয়, হবিগঞ্জ জেলায় কর্মরত নিম্নবর্ণিত পুলিশ সদস্যগণ ইসলামী শরীয়াহ মোতাবেক দাড়ি রাখতে ইচ্ছুক মর্মে আবেদন দাখিল করেছেন| তাদের দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে পুলিশ সুপারের নিকট উপস্থাপনে ২১ আগস্ট ধার্য প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)| এ বৈঠকে সভাপতিত্ব্ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান| গতকাল ইয়াওমুল ইছনানিল আযীম (সোমবার) সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি বৈঠক হওয়া কথা রয়েছে| খবর মিডল ইস্ট মনিটরের|
মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, তুরস্ক বর্তমানে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে|
ওআইসি জানিয়েছে, এই বৈঠকে গাজায় চলমান ইসরাইলি হামলার ওপর আলোকপাত করা হবে| পাশাপাশি এ বিষয়ে সদস্য দেশগুলোর অবস্থান এবং প্রত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কন্নোয়নে গুরুত্বপূর্ণ দলিল স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে একটি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর এই চুক্তি ও স্মারকগুলো সই হয়।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
স্বাক্ষরিত দলিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হ বাকি অংশ পড়ুন...












