কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া গেছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা।
দিনভর গণনা ও পরিমাপের পর সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়। গত ৬ বছরে নগদ টাকা ছাড়া এসব স্বর্ণালঙ্কার পাওয়া যায়। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত গনণা শেষ না হওয়ায় বিদেশি মুদ্রার পরিমাণ জানা যায়নি।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পরিমাপের কাজ শুরু হয়। বাকি অংশ পড়ুন...
নবাগত কারা মহাপরিদর্শক কারা অধিদপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেজবাহুল আলম সেলিম ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার তাকে এ পদে নিয়োগ প্রদান করে। কারা মহাপরিদর্শক পদে যোগদানের পূর্বে তিনি সিলেট সেনানিবাসে ব্রিগেড কমান্ডারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
বাকি অংশ পড়ুন...
এক দশকেরও বেশি সময়ের মধ্যে নিজেদের ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী হামলার মুখে পড়েছে সৌদি আরব। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১৩ জন নিহত হওয়ার পর এখন রিয়াদ কীভাবে এর জবাব দেবে, তা নিয়ে চলছে আলোচনা।
একইসঙ্গে সম্ভাব্য সেই জবাবের কৌশল কী হবে তা নিয়েও রয়েছে কঠিন সমীকরণ। একদিকে ইয়েমেনে বড় ধরনের স্থল অভিযান চালালে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বাড়তে থাকায় সৌদি আরব আন্তর্জাতিক সমর্থন চাইছে। এ পরিস্থিত বাকি অংশ পড়ুন...
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার মার্কেটে লাগা আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মনজুর খান প্লাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একপর্যায়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে বাকি অংশ পড়ুন...
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাও বাকি অংশ পড়ুন...
দুদকের গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী এই যৌথ অভিযান পরিচালিত হয়। তিতাস আইন ও বিস্ফোরক আইন লঙ্ঘনের অভিযোগে এ ব্যবস্থা নেয়া হয়।
অভিযানে ক্যাপটিভ সংযোগ ও সিএনজি সংযোগকে একই ক্যাটাগরিভুক্ত দেখিয়ে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অপরাধে ‘রিয়াজ ফিলিং স্টেশন’কে ২ কোটি টাকার অধিক জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহের দায়ে ‘মাহবুব ফিঠবাকি অংশ পড়ুন...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা সোহেল আফ্রিদি এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তাদের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী।
এদিকে নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে পেশোয়ারে সাত দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে সকল ধরনের বিক্ষোভ-সমাবেশও।
সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, খাইবার পাখতুনখাওয়à বাকি অংশ পড়ুন...
হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে প্রদর্শনের ভঙ্গিতে ভিডিও তৈরি করে ফেসবুকে প্রকাশের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর অভিযোগে বগুড়ায় ‘সুইট গ্রুপের’ প্রধান এরিন আহম্মেদ সুইটসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার অপরজন হলেন মো. মিরাজুল (১৯)। সুইট ও মিরাজুল দুজনই বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্à বাকি অংশ পড়ুন...
নিহত ঐশী আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠী গ্রামের শাহে আলমের মেয়ে। অভিযুক্ত সোহেল খান কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাদের খানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী।
স্থানীয়রা জানান, দাম্পত্য কলহের জেরধরে চারদিন আগে সোহেল তার স্ত্রী ঐশীকে লোহার রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে সে গুরুত্বর আহত হয়। সোমবার সকালে সে অচেতন হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাকি অংশ পড়ুন...
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজিচালিত অটো ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ৫টি ট্রাক, ১৩টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ১টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ২৩৬টি মোটরসাইকেলসহ মোট ৪১৪টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ৪০টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১৫৯ টি মোটরসাইকেলসহ মোট ৪৩২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, বাকি অংশ পড়ুন...
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের দুটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। ঘটনাটি ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেপারী ডাঙ্গী গ্রামের। নির্যাতিত গৃহবধূ রিক্তা বেগম (২৮) ওই গ্রামের সৌদি প্রবাসী রাজিব বেপারীর স্ত্রী।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিক্তা বেগমকে একটি চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। কালো টি-শার্ট পরা এক যুবক তার দু’হাত চেপে ধরে রেখেছেন। আর চেক টি-শার্ট পরা অন্য এক যুবক ধারালো কঠবাকি অংশ পড়ুন...
রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ বাড়ার প্রত্যাশা এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মস্কোর সঙ্গে ডিজেল সরবরাহের চুক্তির পর রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত হয়েছে। খবর আরব নিউজ।
সোমবার (১২ অক্টোবর) আরব নিউজের প্রদিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ৫৪ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৪ ডলার বা ১ দশমিক ৪৭ শতাংশ কমে ১০৩ দঠবাকি অংশ পড়ুন...












