নিজস্ব সংবাদদাতা:
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা-সংসদের প্রথম অধিবেশনেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমার ব্যক্তিগত মতামতের কোনো সুযোগ নেই এখানে। এখানে আমাদের দলীয় সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ছয় সিটি করপোরেশনের নতুন নিয়োগ পাওয়া প্রশাসকরা যোগ দিতে এলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা জানান।
স্থানীয় সরকার নির্বাচন কী দলীয় প্রতীকে হব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান সংক্রান্ত নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ সংখ্যক নির্দেশ মোতাবেক সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বার্থের ভিত্তিতে না হলে বিবেচনা করে দেখবে সরকার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।
পরে হুমায়ুন কবির সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অন্তর্বর্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল ফিতরকে সামনে রেখে তৈরি পোশাক খাতে তীব্র তারল্য সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে সহজ শর্তে ঋণ চায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। মজুরি সহায়তা হিসেবে দুই মাসের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ ঋণ দেওয়ার জন্য সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠানো হয়েছে। এ ঋণ পরিশোধে ১২ মাসের সময়ও চাই সংগঠনটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঠানো ওই চিঠিতে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান বলেন, ভূ-রাজনৈতিক অস্থিরতা, ব বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গতকাল সোমবার ভোর ৫টার দিকে নগরীর হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনের ৩য় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের এক চিকিৎসক জানিয়েছেন, বিস্ফোরণে আহতদের ৩ জনের শরীর শতভাগ দগ্ধ হয়েছে। একজনের ৮০ শতাংশ, দুইজন ৪৫ শতাংশ বার্ন হয়েছে। এরা সবাই এডাল্ট পেসেন্ট। এছাড়া দুই শিশু ২৫ শতাংশ ও আর বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদদাতা:
ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জ্বালানি গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তারা রান্নার জ্বালানির চাহিদা মেটাতে বন থেকে কাঠ সংগ্রহ করছে। এতে একদিকে উপকূলীয় বন উজাড় হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে অনাকাক্সিক্ষত অগ্নিকা-ের ঝুঁকি দেখা দিয়েছে। এ অবস্থায় গ্যাস সরবরাহের জন্য নতুন দাতা খুঁজছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশন।
কমিশন থেকে এ-সংক্রান্ত একটি চিঠি ফেব্রুয়ারির মাঝামাঝি প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন এনজিও ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
টেলিগ্রামে বিদেশি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিনিয়োগ গ্রুপ পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাতের ঘটনায় পৃথক দুই মামলায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ডক শিপইয়ার্ড এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। সিআইডি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সিআইডি জানায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে টেলিগ্রাম অ্যাপে ‘বিদেশি বিনিয়োগ প্ল্যাটফর্ম’ ও অন্যান্য বিভিন্ন আকর্ষণীয় নামে ভুয়া গ্রুপ খুলে অল্প সময়ে অধিক মুনাফার প্রলো বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির (চিফ প্রসিকিউটর) পদের দায়িত্ব বুঝে নিয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অঙ্গনে অবস্থিত প্রসিকিউশন কার্যালয়ে এসে তিনি দায়িত্ব বুঝে নেন।
এর আগে এ দিন সকালে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর মঞ্জুরুল হোসেন সই করা প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার হবেন না এবং প্রকৃত অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, কারও প্রতি বিদ্বেষ পোষণ না করে আইনের প্রত্যাশা অনুযায়ী বিচারকার্য পরিচালনা করা হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, আজ আমি দায়িত্ব পেলাম। ট্রাইব্যুনালের সব কার্যক্রম দেখবো। পাশাপাশি বিচা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অফিস করার ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। সকাল ৯টার মধ্যে অফিসে না এলে বা নির্ধারিত সময়ের আগে বিনা অনুমতিতে চলে গেলে সংশ্লিষ্টদের পড়তে হবে শাস্তির মুখে।
এ বিষয়ে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) অফিস আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ। এতে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী বিনা অনুমতিতে কর্মেস্থলে অনুপস্থিতি, অফিস ত্যাগ ও বিলম্বে উপস্থিতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আ বাকি অংশ পড়ুন...












