নিজস্ব সংবাদদাতা:
২০২৫ সালে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনীর (বিএসএফ) হাতে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাছাড়া সীমান্তবর্তী এলাকায় ভারতীয় নাগরিকদের গুলিতে ও হামলায় আরও অন্তত সাতজন বাংলাদেশি খুন হয়েছেন। সবমিলিয়ে গত বছর ভারত সীমান্তে ৩৯ হত্যাকা- ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
প্রতিবেদনে জানানো হয়, ভারত সীমান্তে বিএসএফের গুলিসহ উল্লিখিত নানা ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। ৬৩ জন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত এক সপ্তাহ ধরে অব্যাহত শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জনজীবন। শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা ও হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে গ্রাম থেকে শহরে জেঁকে বসেছে তীব্র শীত।
সর্বশেষ গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কাল ৭টায় যশোরে তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বুধবারও যশোরে একই তাপমাত্রা বিরাজ করে। চলতি মৌসুমে এর আগে আরও দু’দিন যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
যশোর বিমান বাহিনী বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঋণের নামে জনতা ব্যাংকের ২ হাজার ৮৫৭ কোটি টাকা ‘আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের’ অভিযোগে সালমান এফ রহমান, তার ভাই সোহেল এফ রহমান এবং তাদের দুই ছেলেসহ ৯৪ জনকে আসামি করে চারটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন মামলার অনুমোদনের তথ্য জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। দেশের শীর্ষস্থানীয় এ শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান তার ভাই সোহেল এফ রহমান। স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকায় দুর্বৃত্তের মারধরে নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ট্রলির উপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। পেশায় তিনি একজন আইনজীবী।
তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি, গতকাল রাত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে। আগে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ। এখন তা ১০ শতাংশ করা হয়েছে। দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।
সরকারের এই পদক্ষেপে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরো বেশি ব্যাপকতা পাবে বলে আশা ব্যক্ত করেন প্রেসসচিব।
তিনি আরো বলেন, বাংল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্লষকরা বলছেন, খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপি সম্পূর্ণরূপে খালেদা-পরবর্তী যুগে প্রবেশ করেছে, যেখানে দলের নেতৃত্ব, কর্তৃত্ব এবং জবাবদিহিতা তার পুত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর কেন্দ্রীভূত হয়েছে। দলের ভিত সুসংহত করা এবং ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থান ও পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকা- নিষিদ্ধ হওয়ার পর পুনর্গঠিত রাজনৈতিক দৃশ্যপটে প্রতিযোগিতা করার দায়িত্ব তারেকের ওপর বর্তেছে।
কয়েক দশক ধরে খালেদা জিয়ার প্রাসঙ্গিকতা কেবল আনুষ্ঠানিক নেতৃত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। প্রথ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গভীর শোক ও কৃতজ্ঞতার সঙ্গে প্রিয় মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) অনলাইন পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে এই কঠিন সময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি।
তারেক রহমান বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্খী, পরিবার-পরিজন ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আবেগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমাদের নেত্রী জনগণের জানমাল নিরাপত্তায় আপসহীন ছিলেন। তার নির্দেশনায় আমরা র্যাব গঠন করেছিলাম। কিন্তু, র্যাবকে দলীয় স্বার্থে এক ঘণ্টা বা একদিনের জন্যও ব্যবহার করেনি বিএনপি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছি, এটা কেউ বলতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না। অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হত না। এমন নেত্ বাকি অংশ পড়ুন...












