মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় -তারেক রহমান
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
গভীর শোক ও কৃতজ্ঞতার সঙ্গে প্রিয় মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) অনলাইন পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে এই কঠিন সময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি।
তারেক রহমান বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্খী, পরিবার-পরিজন ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত।
লক্ষাধিক মানুষের সম্মিলিত উপস্থিতি ও ভালোবাসা আবারও মনে করিয়ে দিয়েছে-বেগম খালেদা জিয়া শুধু একজন মায়ের পরিচয়ে সীমাবদ্ধ ছিলেন না; অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা।
তিনি আরও জানান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানানোয় তিনি গভীরভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
শোকের এই মুহূর্তে তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করেন। তিনি বলেন, আজ এত মানুষের ভালোবাসায় মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে।
মায়ের কর্মজীবনের কথা স্মরণ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, যেখানে তার মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি সেই যাত্রাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
শেষে তিনি বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, তার রেখে যাওয়া ভালোবাসা, ত্যাগ ও উদারতার উদাহরণ থেকেই জাতি শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৫২ ভুয়া ‘রেশন’ কার্ডে ৪ কোটি টাকা ‘আত্মসাৎ’
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মশক নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ অভিযান শুরু করছে ডিএনসিসি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অফারে সিম কিনে প্রতারিত সহ¯্রাধিক পরিবার, বিনা অপরাধে হচ্ছেন আসামি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাকরি না পেয়ে অণলাইন দেখে জাল টাকা তৈরি, যুবক আটক
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানবন্দরে কার্গোতে জালিয়াতি, শুল্কায়ন ছাড়াই পণ্য খালাস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪, পাশাপাশি ৯ স্বজনের দাফন
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচনী প্রতিশ্রুতির সুফল পাচ্ছে দেশবাসী -প্রতিমন্ত্রী শাহে আলম
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্রুতই চালু হবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল -বিমানমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে -পানিসম্পদমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন পরিবর্তন করা হবে -শিক্ষামন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর -তথ্যমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)