আল ইহসান ডেস্ক:
আগামী দুই দিন সারা দেশে আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অফিস বলছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া আজ বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে বাকি অংশ পড়ুন...
নেত্রকোনা সংবাদদাতা:
পারিবারিক কলহে মাকে মারধর করছিল ছেলে মাজহারুল। মারধরের ঘটনায় তাকে শাসন করতে যান মামা কাঞ্চন মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে কাঞ্চন মিয়া নিহত হন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
নিহত কাঞ্চন মিয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামের কাউছু মিয়ার ছেলে। আর অভিযুক্ত মাজহারুল উপজেলার নওপাড়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আইনস্বীকৃত মুদ্রা সংরক্ষণ ছাড়া অতিরিক্ত ৬৪৫ কোটি টাকা ইস্যু করার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান নগদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক।
এ ঘটনায় গত সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষে পেমেন্ট সিস্টেমস বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ আমীর খসরু বাদী হয়ে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।
গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা নাম না বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে মাদক দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে (সিএ) ফাঁসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে খোদ পুলিশের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে ডিএমপিসহ পুলিশের শীর্ষ মহলে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে ইতোমধ্যে ডিএমপির যুগ্ম কমিশনারকে (ক্রাইম) প্রধান করে একটি কমিটি করার জন্যও বলা হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে।
অনুসন্ধানে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রহমান’র রেগনাম সেন্টার ভবনে থাকা অফিস থেকে বের হচ্ছেন একটি ই-কমার্স প্ল্যাট বাকি অংশ পড়ুন...
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্র্বতীকালীন সরকার বর্তমানে ক্ষমতায় আছে। তাদের আমরা সবাই সমর্থন করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি, যে সরকার বাংলাদেশের পরিবর্তনের শপথ নিয়ে দায়িত্ব পালন করার কথা বলেছিল, যারা সংস্কারের কথা বলেছিল। তারা এখন স্বৈরশাসকদের মতো ভোগবিলাসে ব্যস্ত। আমরা দেখতে পাচ্ছি, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা বিগত স্বৈরশাসকের মতো ভোগবিলাসে লিপ্ত হয়েছেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সাবেক ছাত্রদল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকা মহানগরের জনসংখ্যা ও পরিষেবার ব্যাপ্তির কথা বিবেচনায় রেখে 'ভারতের রাজধানী নয়াদিল্লির মতো' ফেডারেল সরকার নিয়ন্ত্রিত 'ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট' অর্থাৎ 'রাজধানী মহানগর সরকার' গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জনপ্রশাসন সংস্কার প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীসহ অন্য সদস্যরা।
পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে যমুনার সামনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জনপ্রশাসন সংস্কার প্রতিবেদনে সারাদেশক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছয়মাস ধরে অন্তর্র্বতী সরকার সময় নষ্ট করেছে। কিন্তু আরও অনেক দূর এগিয়ে যেতে পারত বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি এবং গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
মান্না বলেন, ছয় মাসে জনগণের জীবন যাপনের কোন পরিবর্তন হয়নি। এত বড় মানুষ যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, যিনি অর্থনীতিতে অসাধ্য সাধন করেছেন। যার জন্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৫ দিনের মধ্যে বেআইনি ড্যাপ সংস্কার এবং ইমারত বিধিমালা চূড়ান্ত করার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিহ্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের প্রেসিডেন্ট ওয়াহিদুজ্জামান এই দাবি জানান।
রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, বৈষম্যমূলক ও ক্রটিপূর্ণ ড্যাপ প্রকাশ হওয়ার পর থেকে ক্ষোভে ফুসছে ঢাকাসহ বড় বড় শহরগুলোর জমির মালিকরা। আমরা রিহ্যাবের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তাদের অনেককে আমরা ধরেছি। বিদেশে যারা পালিয়ে আছে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর গুলশানের ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-তরুণদের সমন্বয়ে এ মাসেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এবার বিষয়টি নিয়ে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাদের অনলাইন পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম পোস্ট দিয়েছেন।
অনলাইন পোস্টে তারা উভয় লিখেছেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল চান, আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই।
পোস্ট আরও বলা হয়েছে, পোস্টের কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা কমিয়ে সম প্রকৃতির মন্ত্রণালয়-বিভাগকে পাঁচটি গুচ্ছে বিভক্ত করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটি প্রকাশ করেছে।
মন্ত্রণালয়গুলোকে যুক্তিসংগতভাবে কমিয়ে কমিশন ২৫টি মন্ত্রণালয় ও ৪০টি বিভাগে পুনর্বিন্যাস করার সুপারিশ করেছে।
এ ছাড়া সব মন্ত্রণালয়কে সমপ্রকৃতির পাঁচটি গুচ্ছে বিভক্ত করার সুপারিশ বাকি অংশ পড়ুন...
আহাদ (রবিবার) (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছেড়ে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যায় আন্দোলনকারীরা।
এর আগে, গত বছরের ১৩ নভেম্বর জুলাই আন্দোলনে আহতরা উন্নত চিকিৎসা ব্যবস্থাসহ বিভিন্ন দাবি নিয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) তথা পঙ্গু হাসপাতালের সামনের প্রায় ১৩ ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেছিলো। সে সময় মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাত ৩টার দিকে তারা সড়ক ছাড়ে।
পরদিন ১৪ নভেম্বর দুপুর বাকি অংশ পড়ুন...












