‘স্বৈরশাসকদের মতো কিছু কিছু উপদেষ্টা ভোগবিলাসে ব্যস্ত’
, ৭ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্র্বতীকালীন সরকার বর্তমানে ক্ষমতায় আছে। তাদের আমরা সবাই সমর্থন করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি, যে সরকার বাংলাদেশের পরিবর্তনের শপথ নিয়ে দায়িত্ব পালন করার কথা বলেছিল, যারা সংস্কারের কথা বলেছিল। তারা এখন স্বৈরশাসকদের মতো ভোগবিলাসে ব্যস্ত। আমরা দেখতে পাচ্ছি, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা বিগত স্বৈরশাসকের মতো ভোগবিলাসে লিপ্ত হয়েছেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম তপনের আয়োজনে টঙ্গীবাড়ি উপজেলার পাচগাঁও বাজার সংলগ্ন বালুর মাঠে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কিছু কিছু উপদেষ্টা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন, কেউ একাধিক গাড়ি ব্যবহার করছেন। এটা অন্তর্র্বতীকালীন সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত না। অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টারা যদি এভাবে ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়েন তাহলে সংস্কারের যে এজেন্ডা ও লক্ষ্য সেখান থেকে আমরা পিছিয়ে পড়ব। যে সব উপদেষ্টা এভাবে ভোগবিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন তাদের অন্তর্র্বতীকালীন সরকার হতে বাদ দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা ইউনুসের প্রতি আহ্বান জানাব। তা নাহলে দেশ গভীর সংকটের মধ্যে পড়ে যাবে। জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)