নিজস্ব প্রতিবেদক:
দেশের অন্যান্য রাজনৈতিক দল না চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একার পক্ষে আর্থিকভাবে সহযোগিতাকারীদের নাম প্রকাশ সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
গতকাল জুমুয়াবার (৭ মার্চ) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাগরিক কমিটিকে আর্থিকভাবে কারা সাহায্য করছেন এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমাদের আর্থিক জায়গা নিয়ে কথা বলা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরাও চাই পরিবর্তনটা আসুক। কারা আর্থিকভাবে সহায়তা করছে, কোন খাতে সেট বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নাম দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবেদিন আল মামুনসহ তার গাড়ি চালককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল জুমুয়াবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কর্নেলহাট সিডিএ আবাসিকের প্রভাতি এলাকার বাসা থেকে সিইপিজেড-এ অবস্থিত প্যাসিফিক জিনস কারখানার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবেদিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল ফিতরে বাসের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ। অগ্রিম হিসেবে ২৫ মার্চ থেকে ঈদের আগে মোট ৭ দিনের টিকিট বিক্রি করা হবে। গত বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর জানায়, ১৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিন একযোগ অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে দেবে। ফলে দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে আরও দুই নেতা পদত্যাগ করেছেন। তারা হলো যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের। গত বৃহস্পতিবার (৬ মার্চ) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর দুজনে পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগপত্রে হানিফ খান সজিব লেখেন, আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।
আব্দুজ জাহের তার পদত্যাগপত্রে লেখেন, আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।
এর আগে বৃহস্পতিবার পদত্য বাকি অংশ পড়ুন...
সুনামগঞ্জ সংবাদদাতা:
মাছ লুটের মচ্ছব চলছে। গত এক সপ্তাহে অন্তত ৯টি পানিমহাল থেকে লুট করা হয়েছে কয়েক কোটি টাকার মাছ। গতকাল জুমুয়াবার (৭ মার্চ) সকালে জেলার শাল্লা উপজেলা সতোয়া পানিমহালে মাছ লুট করতে যায় হাজারও জনতা। খবর পেয়ে পুলিশ তাদের বাধা দিতে গেলে আশপাশের কয়েক গ্রামের হাজারও জনতা তাদের ধাওয়া দিয়েছে। এতে পুলিশ ও মাছ লুট করতে আসা জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, সকালের সতোয়া বিলে দ্বিতীয় দফায় আশেপাশে কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ মাছ ধরতে জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় পুলিশ। এতে তারা ক্ষুব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ ছাত্রদের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়েছে। অভিযানের লক্ষ্য ছিল চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মোতালেবকে খুঁজে বের করা।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে ছাত্রদের এমন তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার বলেছিলেন, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ কোনো অভিযান চালাতে পারবে না।
গত বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে শেখ তারেক জামিল তাজের নেতৃত্বে ২০-২৫ জন যুবক মিরপুর ডিওএইচএস-এর একটি বাসায় প্রবেশ করেন। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসিত করা হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।
গতকাল জুমুয়াবার নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ছাত্রদল সভাপতি বলেন, গত ৫ মার্চ জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্খিত ও অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে দেশের যেকোনও জায়গায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নাম বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কেন কঠিন, জানতে চেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ প্রশ্ন তুলে বলেছেন, এখনও ৯-১০ মাস সময় আছে। নির্বাচন কমিশন যদি চায়, তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। কারণ, নির্বাচন করবে নির্বাচন কমিশন। সরকার সহায়তা করবে।
গতকাল জুমুয়াবার জুলাই আন্দোলনের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংস্কার করতে কতদিন সময় লাগে, সে প্রশ্নও তোলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, আজকে স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় জাতিসংঘের মানবাধিকার শাখার প্রধান ভলকার তুর্ক বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন এই বলে যে যদি তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে, তাহলে তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে। বিবিসির হার্ডটক অনুষ্ঠানে সে এ কথা জানায়।
সে জানায়, গত বছরের জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন আগের সরকারের প্রতি বিরক্ত হয়ে উঠেছিল। তখন তাদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হচ্ছিল।
ভলকার বলেছে, তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কী ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হিযবুত তাহরীর সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল জুমুয়াবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ সংগঠন। আইন অনুযায়ী তাদের সব কার্যক্রমই শাস্তিযোগ্য অপরাধ।
এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হিযবুত তাহরীর বাংলাদেশের আইন অনুযায়ী একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে।
সন্ত্রা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একটি আন্তর্জাতিক মিডিয়ায় নিজের দেয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না। আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি।
গতকাল জুমুয়াবার জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এদিকে এক সাক্ষাতকারে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় ও নির্বাচনী তহব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আমরা আশাবাদী যে সামনে অল্প সময়ের মধ্যে নির্বাচন আসতে পারে, সে ডিসেম্বরেই হোক। প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের প্রস্তুতি শুরু করবে এবং তারা রাজপথে থাকবে। বলেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
গতকাল জুমুয়াবার এক টক-শোতে তিনি এসব কথা জানান।
ববি হাজ্জাজ বলেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের কথায় আমি কিছুটা কষ্ট পেয়েছি। তিনি বলেছেন এই মুহূর্তে দেশ যে অবস্থায় আছে, সে অবস্থায় হয়তো ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব নাও হতে পারে। সে তো দুই দিন আগে পর্যন্ত অন্তর্র্বতীকালীন সরকারের অংশ ছিলো। তাহলে এই মুহূর্ত বাকি অংশ পড়ুন...












